logo

নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা

নতুন স্কেলে বেতন-ভাতা পাবেন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা
বাংলাদেশ সরকারের লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিকস

ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। নির্দেশনা অনুযায়ী, গত ১ জুলাই থেকে নতুন কাঠামোয় বেতন-ভাতা পাওয়ার কথা তাদের।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর সুবিধা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি জানিয়েছে। তবে তাদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারি করা এসআরওর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এতে বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী নির্ধারণ করতে হবে।

নির্দেশনা বাস্তবায়নে দেশের সব জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

আবদুল কাহহার মিয়াজী

সম্পাদনা

আবদুল কাহহার মিয়াজী

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট