logo

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক গ্রেপ্তার
গ্রেপ্তার মেহেদী হাসান। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মেহেদী হাসান (২৬) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মেহেদী হাসান ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কালামচেররা থানার গৌরাঙ্গলার গ্রামের খোকন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের নারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের ২০৫৭/২ নম্বর প্রধান সীমান্ত পিলার থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছারপুল ব্রিজের ওপর থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।