logo

পিরোজপুরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশ

পিরোজপুরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশ
পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নেন হাজারো নেতাকর্মী। ছবি: এশিয়া পোস্ট

‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’ এই স্লোগানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টার দিকে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামাত পাকিস্তানের আমীর মাওলানা গাজী আওরঙ্গজেব ফারুকী।

এ ছাড়া বক্তব্য দেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা রশিদ আহমদ, নায়েবে আমীর মুফতি মুহাম্মাদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী, সহপ্রচার সম্পাদক মুফতি শফিক সাদী, সম্পাদক মোস্তাফিজুর রহমান, খেলাফত মজলিসের জেলা আহ্বায়ক নাসির উদ্দীন ওসমানী, মাওলানা নাসির উদ্দীন খান আনসারী ও মাওলানা মাসুম বিল্লাহ রহমানীসহ অনেকে।

সমাবেশে পিরোজপুরের বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান। তারা বলেন, বিশ্বের একাধিক রাষ্ট্রে ইতিমধ্যে কাদিয়ানীদের অমুসলিম হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ৯০ শতাংশ মুসলমানের দেশ বাংলাদেশে এখনো তাদের অমুসলিম ঘোষণা করা হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।

বর্তমান সরকারপ্রধান তারেক রহমানের উদ্দেশে বক্তারা বলেন, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে তার নাম তারা মুখেও নেবেন না।