আইনজীবীর চেম্বারে অভিযান, অস্ত্র-গোলাবারুদ-ককটেল উদ্ধার
এশিয়া পোস্ট নিউজ, জামালপুর

জামালপুর শহরের পাঁচ রাস্তা এলাকায় জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হাসান মনিরের চেম্বারে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে দুটি পাইপগান, পাইপগানের গুলি, পিস্তলের বেশ কয়েকটি গুলি, কয়েকটি ককটেল, কয়েকটি পেট্রোলবোমা, রাবার বুলেট এবং বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে পুলিশ এ অভিযান শুরু করে। অভিযানের সময় চেম্বার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অভিযান এখনও চলমান। অভিযান শেষ না হওয়াই উদ্ধার হওয়া আলামত ও এ বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
বিস্তারিত আসছে...
বিষয় :জামালপুর




