কাতারে সড়কে ঝরল বাংলাদেশি ৫ যুবকের প্রাণ

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
কাতারে সড়কে ঝরল বাংলাদেশি ৫ যুবকের প্রাণ
নিহত পাঁচ প্রবাসী। ছবি: সংগৃহীত

কাতারে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পাঁচ যুবক ও এক গাড়িচালক নিহত হয়েছেন।

Advertisement

স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে কাতারের শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাসিন্দা। তারা হলেন উপজেলার গাছবাড়ী এলাকার আগতালুক গ্রামের জসিম উদ্দিন, আমরপুর গ্রামের জিবাল উদ্দিন, মাঝতালুকের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ এবং গাছবাড়ি গ্রামের কাদের আহমদ।

দুর্ঘটনার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন নিহত যুবক আব্দুল কাদিরের বাবা বাহার উদ্দিন।

কাতারে বাংলাদেশি কমিউনিটি নেতা আবুল হাসনাত জাকির জানান, পাঁচ প্রবাসী যুবক একটি গাড়িতে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। শাহানিয়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশি মারা যান।

তাদের গাড়ি চালকসহ মোট ছয়জন প্রাণ হারান। বর্তমানে নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিষয় :সিলেট