logo

শাকিব খান কাজের প্রতি অনেস্ট: সাবিলা

শাকিব খান কাজের প্রতি অনেস্ট: সাবিলা

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে নতুন একটি সিনেমায় জুটিবেঁধে ‘তাণ্ডব’ সিনেমায়  অভিনয় করেছেন অভিনেত্রী সাবিলা নূর। ছবিটি মুক্তির পর এই অভিনেত্রীর বেশ প্রশংসা পেয়েছেন এই জুটি। আবারও সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খানের নায়িকা হিসেবে। ‘রকস্টার’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। 

সম্প্রতি এশিয়া পোস্টের সেলিব্রিটি শো এপি স্টারে অতিথি হয়ে এসে শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা জানিয়ে সাবিলা নূর বলেন, শাকিব ভাই কাজের প্রতি অনেস্ট। কাজ করার সময় তিনি কাজের প্রতিই ডুবে থাকেন। তিনি এমন সিনেমাতেই কাজ করেন যেখানে তিনি আমাদের সবার প্রত্যাশা ভেঙে দেন। দীর্ঘ ২৬ বছর ধরে নিজেকে নাম্বার ওয়ান হিসেবে ধরে রাখা আমাদের জন্য অনেক ইন্সপায়ারিং। 

সাবিলা আরও বলেন, শাকিব ভাই কাজ নিয়ে এতটাই চিন্তা করেন যে, তিনি কাজের পুরোটা সময় কাজ নিয়েই থাকেন। তিনি আমাদের সবার জন্য এমন উদাহরণ তৈরি করেছেন। সে জায়গা থেকেই আমরা চাই আরও ভালো ভালো কাজ করতে। তিনি যেভাবে নিজেকে প্রতিনিয়ত চেঞ্জ করছেন তা আমাদের জন্য ইন্সপায়ারিং।