logo

হৃদয় কমার্শিয়ালের ওয়ান অব দ্য বেস্ট ডিরেক্টর: শাকিব খান

হৃদয় কমার্শিয়ালের ওয়ান অব দ্য বেস্ট ডিরেক্টর: শাকিব খান

ঢাকাই সিনেমায় পা রেখেই আকাশচুম্বী সফলতা পান পরিচালক মেহেদী হাসান হৃদয়। শাকিব খানকে নিয়ে নির্মাণ করেন ‘বরবাদ’ শিরোনামে ব্লকবাস্টার সিনেমা। নিজের প্রথম কাজ দিয়েই বুঝিয়ে দেন এই ইন্ডাস্ট্রিতে দাপট দেখাতে এসেছেন। যার প্রমাণ তার দ্বিতীয় সিনেমা ‘রাক্ষস’। ঈদে মুক্তি পাওয়ার পর থেকে সগৌরবে দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখিয়ে যাচ্ছে।

হৃদয় তার প্রথম সিনেমায় শাকিব খানকে নায়ক হিসেবে পেয়েছিলেন। অভিজ্ঞ এই নায়কের কাছ থেকে সেরাটি বের করেও এনেছিলেন তিনি। তাই তো তার সঙ্গে কাজের অভিজ্ঞতা এখনো হৃদয়ে জায়গা করে আছে মেগাস্টারের। 

‘বরবাদ’ সিনেমায় শাকিব খান।

‘প্রিন্স’ সিনেমার প্রিমিয়ারে শাকিব খান যখন নিজের সিনেমা নিয়ে কথায় ব্যস্ত। ঠিক এ সময় পরিচালক হৃদয়কে দেখে হাত মেলান। এরপর উপস্থিত গণমাধ্যমের উদ্দেশে শাকিব বলেন, ‘হৃদয় কমার্শিয়ালের ওয়ান অব দ্য বেস্ট ডিরেক্টর।’ তার মুখ থেকে এমন প্রশংসা শুনে উপস্থিত সবাই করতালির মাধ্যমে সম্মতি প্রকাশ করেন।

শাকিব খান।

এবারের ঈদে হৃদয়ের ‘রাক্ষস’-এর সঙ্গে প্রতিযোগিতায় ছিল শাকিবের ‘প্রিন্স’। তবে মুক্তির পরপরই নানা অব্যবস্থাপনার ফলে মূল দৌড় থেকে ছিটকে পড়ে সিনেমাটি। বক্স অফিসেও দেখাতে থাকে দাপট। 

হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের সঙ্গে পর্দা ভাগ করেছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি। পাশাপাশি অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির একটি আইটেম গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।