logo

সালমানের স্টুডিওতে হামলা: ‘লজ্জাজনক’ বললেন সাদিয়া আয়মান

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
সালমানের স্টুডিওতে হামলা: ‘লজ্জাজনক’ বললেন সাদিয়া আয়মান
সালমান মুক্তাদির ও সাদিয়া আয়মান

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনার পর রাতেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাঙচুরের একটি ভিডিও প্রকাশ করেন সালমান মুক্তাদির। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

এ ঘটনায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি ঘটনাটিকে ‘লজ্জাজনক’ উল্লেখ করে সালমান মুক্তাদিরের প্রতি সমর্থন জানান।

পোস্টে সাদিয়া আয়মান লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, তা অত্যন্ত হৃদয়বিদারক এবং অগ্রহণযোগ্য! তার মতো একজন মানুষের সঙ্গে এমনটা হওয়া উচিত নয়।’

তিনি আরও লেখেন, ‘এত অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে যে, ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না! কী অপমানজনক কথা! কী লজ্জার কথা!’

তবে পোস্টের মন্তব্যের ঘরে সাদিয়া আয়মানকে নিয়ে পাল্টা আক্রমণও দেখা যায়। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার প্রসঙ্গ টেনে কেউ কেউ তাকে কটাক্ষ করেন। এ ছাড়া কয়েকজন মন্তব্যকারীকে অশালীন ভাষায় আক্রমণও করতেও দেখা যায়।

এসব মন্তব্যের জবাবও দিয়েছেন সাদিয়া আয়মান। তিনি লেখেন, ‘কি পরিমাণে ফ্রাস্ট্রেটেড মানুষগুলা যে কমেন্ট করছে! আহারে! ঠিক যাদেরকে উদ্দেশ করে পোস্টটি করা সেই অশিক্ষিতগুলোই চাঁদাবাজদের হয়ে কমেন্টে ফ্রাস্ট্রেশন ঝাড়ছে! আহারে! তোদের জন্য অনেক খারাপ লাগছে।’

এ সময় মন্তব্যকারীদের সতর্ক করে তিনি আরও লেখেন, ‘তোদের প্রত্যেকটা কমেন্ট আজীবন থেকে যাবে ডকুমেন্টেড হয়ে। তোদের বাবা-মা, সন্তানরা দেখবে যে, তুই কত বড় নোংরা মানুষ, তোরা সুযোগ পেলে তোদের মা-মেয়ে, বোনদেরও ছাড়বি না! তোর তোদের স্বাক্ষর আজীবনের জন্য রেখে গেলি। আহারে!’