logo
Advertisement

সুরা ইয়াসিনের বাংলা উচ্চারণসহ অর্থ

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
সুরা ইয়াসিনের বাংলা উচ্চারণসহ অর্থ
সৌদি আরবের মসজিদে নববিতে শিক্ষকের কাছে কোরআন শিখছেন শিশুরা। ছবি: হারামাইন

পবিত্র কোরআনের ৩৬তম সুরা- সুরা ইয়াসিন। ৮৩ আয়াতবিশিষ্ট সুরাটি মক্কায় অবতীর্ণ। প্রতিটি বস্তুর একটি হৃদয় আছে। কোরআনের হৃদয় হলো সুরা ইয়াসিন। মহানবী (সা.) বলেছেন, ‘প্রতিটি বস্তুর একটি হৃদয় আছে। কোরআনের হৃদয় ইয়াসিন।’ (সুনানে তিরমিজি, হাদিস: ২৮৮৭)

এ সুরা পড়ার অনেক ফজিলত রয়েছে। এর অন্যতম এক ফজিলত হলো, এটি পড়লে দশবার পূর্ণ কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়, প্রয়োজন পূরণ হয়, শান্তিতে থাকা যায় এবং গোনাহ মাফ হয়। মৃত ব্যক্তির কাছে সুরা ইয়াসিন পড়লে তার মৃত্যু যন্ত্রণা সহজ হয়।

সুরা ইয়াসিন পড়ার ধরাবাধা কোনো নিয়ম নেই। যেকোনা সময় পড়া যায়। সকালে বা সন্ধ্যায় নিয়মিত পড়া উত্তম। অনেকে ফজরের পর পড়াকে বেশি উত্তম মনে করেন। দেশের অনেক কওমি মাদ্রাসায় সকালে তোড়জোড়ের সঙ্গে সুরা ইয়াসিন পড়া হয়।

সুরা ইয়াসিন

يسٓ (1) وَٱلۡقُرۡءَانِ ٱلۡحَكِيمِ (2) إِنَّكَ لَمِنَ ٱلۡمُرۡسَلِينَ (3) عَلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ (4) تَنزِيلَ ٱلۡعَزِيزِ ٱلرَّحِيمِ (5) لِتُنذِرَ قَوۡمٗا مَّآ أُنذِرَ ءَابَآؤُهُمۡ فَهُمۡ غَٰفِلُونَ (6) لَقَدۡ حَقَّ ٱلۡقَوۡلُ عَلَىٰٓ أَكۡثَرِهِمۡ فَهُمۡ لَا يُؤۡمِنُونَ (7) إِنَّا جَعَلۡنَا فِيٓ أَعۡنَٰقِهِمۡ أَغۡلَٰلٗا فَهِيَ إِلَى ٱلۡأَذۡقَانِ فَهُم مُّقۡمَحُونَ (8) وَجَعَلۡنَا مِنۢ بَيۡنِ أَيۡدِيهِمۡ سَدّٗا وَمِنۡ خَلۡفِهِمۡ سَدّٗا فَأَغۡشَيۡنَٰهُمۡ فَهُمۡ لَا يُبۡصِرُونَ (9) وَسَوَآءٌ عَلَيۡهِمۡ ءَأَنذَرۡتَهُمۡ أَمۡ لَمۡ تُنذِرۡهُمۡ لَا يُؤۡمِنُونَ (10) إِنَّمَا تُنذِرُ مَنِ ٱتَّبَعَ ٱلذِّكۡرَ وَخَشِيَ ٱلرَّحۡمَٰنَ بِٱلۡغَيۡبِۖ فَبَشِّرۡهُ بِمَغۡفِرَةٖ وَأَجۡرٖ كَرِيمٍ (11) إِنَّا نَحۡنُ نُحۡيِ ٱلۡمَوۡتَىٰ وَنَكۡتُبُ مَا قَدَّمُواْ وَءَاثَٰرَهُمۡۚ وَكُلَّ شَيۡءٍ أَحۡصَيۡنَٰهُ فِيٓ إِمَامٖ مُّبِينٖ (12) وَٱضۡرِبۡ لَهُم مَّثَلًا أَصۡحَٰبَ ٱلۡقَرۡيَةِ إِذۡ جَآءَهَا ٱلۡمُرۡسَلُونَ (13) إِذۡ أَرۡسَلۡنَآ إِلَيۡهِمُ ٱثۡنَيۡنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزۡنَا بِثَالِثٖ فَقَالُوٓاْ إِنَّآ إِلَيۡكُم مُّرۡسَلُونَ (14) قَالُواْ مَآ أَنتُمۡ إِلَّا بَشَرٞ مِّثۡلُنَا وَمَآ أَنزَلَ ٱلرَّحۡمَٰنُ مِن شَيۡءٍ إِنۡ أَنتُمۡ إِلَّا تَكۡذِبُونَ (15) قَالُواْ رَبُّنَا يَعۡلَمُ إِنَّآ إِلَيۡكُمۡ لَمُرۡسَلُونَ (16) وَمَا عَلَيۡنَآ إِلَّا ٱلۡبَلَٰغُ ٱلۡمُبِينُ (17) قَالُوٓاْ إِنَّا تَطَيَّرۡنَا بِكُمۡۖ لَئِن لَّمۡ تَنتَهُواْ لَنَرۡجُمَنَّكُمۡ وَلَيَمَسَّنَّكُم مِّنَّا عَذَابٌ أَلِيمٞ (18) قَالُواْ طَٰٓئِرُكُم مَّعَكُمۡ أَئِن ذُكِّرۡتُمۚ بَلۡ أَنتُمۡ قَوۡمٞ مُّسۡرِفُونَ (19) وَجَآءَ مِنۡ أَقۡصَا ٱلۡمَدِينَةِ رَجُلٞ يَسۡعَىٰ قَالَ يَٰقَوۡمِ ٱتَّبِعُواْ ٱلۡمُرۡسَلِينَ (20) ٱتَّبِعُواْ مَن لَّا يَسۡـَٔلُكُمۡ أَجۡرٗا وَهُم مُّهۡتَدُونَ (21) وَمَا لِيَ لَآ أَعۡبُدُ ٱلَّذِي فَطَرَنِي وَإِلَيۡهِ تُرۡجَعُونَ (22) ءَأَتَّخِذُ مِن دُونِهِۦٓ ءَالِهَةً إِن يُرِدۡنِ ٱلرَّحۡمَٰنُ بِضُرّٖ لَّا تُغۡنِ عَنِّي شَفَٰعَتُهُمۡ شَيۡـٔٗا وَلَا يُنقِذُونِ (23) إِنِّيٓ إِذٗا لَّفِي ضَلَٰلٖ مُّبِينٍ (24) إِنِّيٓ ءَامَنتُ بِرَبِّكُمۡ فَٱسۡمَعُونِ (25) قِيلَ ٱدۡخُلِ ٱلۡجَنَّةَۖ قَالَ يَٰلَيۡتَ قَوۡمِي يَعۡلَمُونَ (26) بِمَا غَفَرَ لِي رَبِّي وَجَعَلَنِي مِنَ ٱلۡمُكۡرَمِينَ (27) ۞وَمَآ أَنزَلۡنَا عَلَىٰ قَوۡمِهِۦ مِنۢ بَعۡدِهِۦ مِن جُندٖ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ (28) إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ خَٰمِدُونَ (29) يَٰحَسۡرَةً عَلَى ٱلۡعِبَادِۚ مَا يَأۡتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُواْ بِهِۦ يَسۡتَهۡزِءُونَ (30) أَلَمۡ يَرَوۡاْ كَمۡ أَهۡلَكۡنَا قَبۡلَهُم مِّنَ ٱلۡقُرُونِ أَنَّهُمۡ إِلَيۡهِمۡ لَا يَرۡجِعُونَ (31) وَإِن كُلّٞ لَّمَّا جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ (32) وَءَايَةٞ لَّهُمُ ٱلۡأَرۡضُ ٱلۡمَيۡتَةُ أَحۡيَيۡنَٰهَا وَأَخۡرَجۡنَا مِنۡهَا حَبّٗا فَمِنۡهُ يَأۡكُلُونَ (33) وَجَعَلۡنَا فِيهَا جَنَّٰتٖ مِّن نَّخِيلٖ وَأَعۡنَٰبٖ وَفَجَّرۡنَا فِيهَا مِنَ ٱلۡعُيُونِ (34) لِيَأۡكُلُواْ مِن ثَمَرِهِۦ وَمَا عَمِلَتۡهُ أَيۡدِيهِمۡۚ أَفَلَا يَشۡكُرُونَ (35) سُبۡحَٰنَ ٱلَّذِي خَلَقَ ٱلۡأَزۡوَٰجَ كُلَّهَا مِمَّا تُنۢبِتُ ٱلۡأَرۡضُ وَمِنۡ أَنفُسِهِمۡ وَمِمَّا لَا يَعۡلَمُونَ (36) وَءَايَةٞ لَّهُمُ ٱلَّيۡلُ نَسۡلَخُ مِنۡهُ ٱلنَّهَارَ فَإِذَا هُم مُّظۡلِمُونَ (37) وَٱلشَّمۡسُ تَجۡرِي لِمُسۡتَقَرّٖ لَّهَاۚ ذَٰلِكَ تَقۡدِيرُ ٱلۡعَزِيزِ ٱلۡعَلِيمِ (38) وَٱلۡقَمَرَ قَدَّرۡنَٰهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَٱلۡعُرۡجُونِ ٱلۡقَدِيمِ (39) لَا ٱلشَّمۡسُ يَنۢبَغِي لَهَآ أَن تُدۡرِكَ ٱلۡقَمَرَ وَلَا ٱلَّيۡلُ سَابِقُ ٱلنَّهَارِۚ وَكُلّٞ فِي فَلَكٖ يَسۡبَحُونَ (40) وَءَايَةٞ لَّهُمۡ أَنَّا حَمَلۡنَا ذُرِّيَّتَهُمۡ فِي ٱلۡفُلۡكِ ٱلۡمَشۡحُونِ (41) وَخَلَقۡنَا لَهُم مِّن مِّثۡلِهِۦ مَا يَرۡكَبُونَ (42) وَإِن نَّشَأۡ نُغۡرِقۡهُمۡ فَلَا صَرِيخَ لَهُمۡ وَلَا هُمۡ يُنقَذُونَ (43) إِلَّا رَحۡمَةٗ مِّنَّا وَمَتَٰعًا إِلَىٰ حِينٖ (44) وَإِذَا قِيلَ لَهُمُ ٱتَّقُواْ مَا بَيۡنَ أَيۡدِيكُمۡ وَمَا خَلۡفَكُمۡ لَعَلَّكُمۡ تُرۡحَمُونَ (45) وَمَا تَأۡتِيهِم مِّنۡ ءَايَةٖ مِّنۡ ءَايَٰتِ رَبِّهِمۡ إِلَّا كَانُواْ عَنۡهَا مُعۡرِضِينَ (46) وَإِذَا قِيلَ لَهُمۡ أَنفِقُواْ مِمَّا رَزَقَكُمُ ٱللَّهُ قَالَ ٱلَّذِينَ كَفَرُواْ لِلَّذِينَ ءَامَنُوٓاْ أَنُطۡعِمُ مَن لَّوۡ يَشَآءُ ٱللَّهُ أَطۡعَمَهُۥٓ إِنۡ أَنتُمۡ إِلَّا فِي ضَلَٰلٖ مُّبِينٖ (47) وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا ٱلۡوَعۡدُ إِن كُنتُمۡ صَٰدِقِينَ (48) مَا يَنظُرُونَ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ تَأۡخُذُهُمۡ وَهُمۡ يَخِصِّمُونَ (49) فَلَا يَسۡتَطِيعُونَ تَوۡصِيَةٗ وَلَآ إِلَىٰٓ أَهۡلِهِمۡ يَرۡجِعُونَ (50) وَنُفِخَ فِي ٱلصُّورِ فَإِذَا هُم مِّنَ ٱلۡأَجۡدَاثِ إِلَىٰ رَبِّهِمۡ يَنسِلُونَ (51) قَالُواْ يَٰوَيۡلَنَا مَنۢ بَعَثَنَا مِن مَّرۡقَدِنَاۜۗ هَٰذَا مَا وَعَدَ ٱلرَّحۡمَٰنُ وَصَدَقَ ٱلۡمُرۡسَلُونَ (52) إِن كَانَتۡ إِلَّا صَيۡحَةٗ وَٰحِدَةٗ فَإِذَا هُمۡ جَمِيعٞ لَّدَيۡنَا مُحۡضَرُونَ (53) فَٱلۡيَوۡمَ لَا تُظۡلَمُ نَفۡسٞ شَيۡـٔٗا وَلَا تُجۡزَوۡنَ إِلَّا مَا كُنتُمۡ تَعۡمَلُونَ (54) إِنَّ أَصۡحَٰبَ ٱلۡجَنَّةِ ٱلۡيَوۡمَ فِي شُغُلٖ فَٰكِهُونَ (55) هُمۡ وَأَزۡوَٰجُهُمۡ فِي ظِلَٰلٍ عَلَى ٱلۡأَرَآئِكِ مُتَّكِـُٔونَ (56) لَهُمۡ فِيهَا فَٰكِهَةٞ وَلَهُم مَّا يَدَّعُونَ (57) سَلَٰمٞ قَوۡلٗا مِّن رَّبّٖ رَّحِيمٖ (58) وَٱمۡتَٰزُواْ ٱلۡيَوۡمَ أَيُّهَا ٱلۡمُجۡرِمُونَ (59) ۞أَلَمۡ أَعۡهَدۡ إِلَيۡكُمۡ يَٰبَنِيٓ ءَادَمَ أَن لَّا تَعۡبُدُواْ ٱلشَّيۡطَٰنَۖ إِنَّهُۥ لَكُمۡ عَدُوّٞ مُّبِينٞ (60) وَأَنِ ٱعۡبُدُونِيۚ هَٰذَا صِرَٰطٞ مُّسۡتَقِيمٞ (61) وَلَقَدۡ أَضَلَّ مِنكُمۡ جِبِلّٗا كَثِيرًاۖ أَفَلَمۡ تَكُونُواْ تَعۡقِلُونَ (62) هَٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِي كُنتُمۡ تُوعَدُونَ (63) ٱصۡلَوۡهَا ٱلۡيَوۡمَ بِمَا كُنتُمۡ تَكۡفُرُونَ (64) ٱلۡيَوۡمَ نَخۡتِمُ عَلَىٰٓ أَفۡوَٰهِهِمۡ وَتُكَلِّمُنَآ أَيۡدِيهِمۡ وَتَشۡهَدُ أَرۡجُلُهُم بِمَا كَانُواْ يَكۡسِبُونَ (65) وَلَوۡ نَشَآءُ لَطَمَسۡنَا عَلَىٰٓ أَعۡيُنِهِمۡ فَٱسۡتَبَقُواْ ٱلصِّرَٰطَ فَأَنَّىٰ يُبۡصِرُونَ (66) وَلَوۡ نَشَآءُ لَمَسَخۡنَٰهُمۡ عَلَىٰ مَكَانَتِهِمۡ فَمَا ٱسۡتَطَٰعُواْ مُضِيّٗا وَلَا يَرۡجِعُونَ (67) وَمَن نُّعَمِّرۡهُ نُنَكِّسۡهُ فِي ٱلۡخَلۡقِۚ أَفَلَا يَعۡقِلُونَ (68) وَمَا عَلَّمۡنَٰهُ ٱلشِّعۡرَ وَمَا يَنۢبَغِي لَهُۥٓۚ إِنۡ هُوَ إِلَّا ذِكۡرٞ وَقُرۡءَانٞ مُّبِينٞ (69) لِّيُنذِرَ مَن كَانَ حَيّٗا وَيَحِقَّ ٱلۡقَوۡلُ عَلَى ٱلۡكَٰفِرِينَ (70) أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّا خَلَقۡنَا لَهُم مِّمَّا عَمِلَتۡ أَيۡدِينَآ أَنۡعَٰمٗا فَهُمۡ لَهَا مَٰلِكُونَ (71) وَذَلَّلۡنَٰهَا لَهُمۡ فَمِنۡهَا رَكُوبُهُمۡ وَمِنۡهَا يَأۡكُلُونَ (72) وَلَهُمۡ فِيهَا مَنَٰفِعُ وَمَشَارِبُۚ أَفَلَا يَشۡكُرُونَ (73) وَٱتَّخَذُواْ مِن دُونِ ٱللَّهِ ءَالِهَةٗ لَّعَلَّهُمۡ يُنصَرُونَ (74) لَا يَسۡتَطِيعُونَ نَصۡرَهُمۡ وَهُمۡ لَهُمۡ جُندٞ مُّحۡضَرُونَ (75) فَلَا يَحۡزُنكَ قَوۡلُهُمۡۘ إِنَّا نَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَ (76) أَوَلَمۡ يَرَ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن نُّطۡفَةٖ فَإِذَا هُوَ خَصِيمٞ مُّبِينٞ (77) وَضَرَبَ لَنَا مَثَلٗا وَنَسِيَ خَلۡقَهُۥۖ قَالَ مَن يُحۡيِ ٱلۡعِظَٰمَ وَهِيَ رَمِيمٞ (78) قُلۡ يُحۡيِيهَا ٱلَّذِيٓ أَنشَأَهَآ أَوَّلَ مَرَّةٖۖ وَهُوَ بِكُلِّ خَلۡقٍ عَلِيمٌ (79) ٱلَّذِي جَعَلَ لَكُم مِّنَ ٱلشَّجَرِ ٱلۡأَخۡضَرِ نَارٗا فَإِذَآ أَنتُم مِّنۡهُ تُوقِدُونَ (80) أَوَلَيۡسَ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يَخۡلُقَ مِثۡلَهُمۚ بَلَىٰ وَهُوَ ٱلۡخَلَّٰقُ ٱلۡعَلِيمُ (81) إِنَّمَآ أَمۡرُهُۥٓ إِذَآ أَرَادَ شَيۡـًٔا أَن يَقُولَ لَهُۥ كُن فَيَكُونُ (82) فَسُبۡحَٰنَ ٱلَّذِي بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَيۡءٖ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ (83)

সুরা ইয়াসিনের বাংলা উচ্চারণ

১. ইয়াসিন।

২. ওয়াল কুরআনিল হাকীম।

৩. ইন্নাকা লামিনাল মুরছালীন।

৪. ‘আলা-সিরাতিম মুছতাকীম।

৫. তানঝীলাল ‘আঝীঝির রাহীম।

৬. লিতুনযিরা কাওমাম্মাউনযিরা আ-বাউহুম ফাহুম গা-ফিলূন।

৭. লাকাদ হাক্কাল কাওলু‘আলাআকছারিহিম ফাহুম লা-ইউ’মিনূন।

৮. ইন্না- জা‘আলনা-ফী আ‘না-কিহিম আগলা-লান ফাহিয়া ইলাল আযকা-নি ফাহুম মুকমাহূন।

৯. ওয়া জা‘আল না-মিম বাইনি আইদীহিম ছাদ্দাওঁ ওয়া মিন খালফিহিম ছাদ্দান ফাআগশাইনা-হুম ফাহুম লা-ইউবসিরূন।

১০. ওয়া ছাওয়াউন ‘আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা-ইউ’মিনূন।

১১. ইন্নামা-তুনযিরু মানিত্তাবা‘আযযিকরা ওয়া খাশিয়াররাহমা-না বিলগাইবি ফাবাশশিরহু বিমাগফিরাতিওঁ ওয়া আজরিন কারীম।

১২. ইন্না-নাহনুনুহয়িল মাওতা-ওয়া নাকতুবুমা-কাদ্দামূওয়া আ-ছা-রাহুম ওয়া কুল্লা শাইয়িন আহসাইনা-হু ফীইমা-মিম মুবীন।

১৩. ওয়াদরিব লাহুম মাছালান আসহা-বাল কারইয়াহ । ইযজাআহাল মুরছালূন।

১৪. ইয আরছালনা ইলাইলিমুছনাইনি ফাকাযযাবূহুমা-ফা‘আঝঝাঝনা-বিছা-লিছিন ফাকালূইন্নাইলাউকুম মুরছালূন।

১৫. কা-লূমাআনতুম ইল্লা-বাশারুম মিছলুনা- ওয়ামাআনঝালাররাহমা-নুমিনশাইয়িন ইন আনতুম ইল্লা-তাকযিবূন।

১৬. কা-লূরাব্বুনা-ইয়া‘লামুইন্না-ইলাইকুম লামুরছালূন।

১৭. ওয়ামা-‘আলাইনা ইল্লাল বালা-গুল মুবীন।

১৮. কালূ ইন্না তাতাইয়ারনা বিকুম লাইল্লাম তানতাহূ লানার জুমান্নাকুম ওয়া লা ইয়া মাছছান্নাকুম মিন্না আযা-বুন আলীম।

১৯. কালূ তা ইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কাওমুম মুছরিফূন।

২০. ওয়া জাআ মিন আকসাল মাদীনাতি রাজুলুই ইয়াছআ কা লা ইয়া কাওমিত্তা বিউল মুরছালীন।

২১. ইত্তাবিঊ মাল্লা ইয়াছ আলুকুম আজরাও ওয়া হুম মুহতাদূন।

২২. ওয়া মা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুর জাউন।

২৩. আ আত্তা খিযুমিন দুনিহী আলিহাতান ইয় ইউরিদনির রাহমানু বিদুররিল্লা তুগনি আন্নী শাফা-আতুহুম শাইআও ওয়া লা ইউনকিযূন।

২৪. ইন্নি ইযাল্লাফি জালা লিম্মুবীন।

সুরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠা। ছবি: কোরআন ইনস্টিটিউট
সুরা ইয়াসিনের প্রথম পৃষ্ঠা। ছবি: কোরআন ইনস্টিটিউট

২৫. ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাছমাঊন।

২৬. কী লাদ খুলিল জান্নাতা কা লা ইয়া লাইতা কাওমী ইয়ালামূন।

২৭. বিমা গাফারালী রাববী ওয়া জাআলানী মিনাল মুকরামীন।

২৮. ওয়া মা আন ঝালনা- আলা কাওমিহী মিম বাদিহী মিন জুনদিম মিনাছ ছামাই ওয়া মা কুন্না মুনঝিলীন।

২৯. ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়া হিদাতান ফাইযা হুম খামিদূন।

৩০. ইয়া হাছরাতান আলাল ইবাদি মা ইয়াতীহিম মির রাছূলিন ইল্লা কানূবিহী ইয়াছ তাহঝিউন।

৩১. আলাম ইয়ারাও কাম আহলাকনা কাবলাহুম মিনাল কুরূনি আন্নাহুম ইলাইহিম লাই য়ারজিউন।

৩২. ওয়া ইন কুল্লুল লাম্মা জামীউল লাদাইনা-মুহদারূন।

৩৩. ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাতু আহ ইয়াইনা হা ওয় আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলূন।

৩৪. ওয়া জাআল না ফীহা জান্না তিম মিন নাখীলিও ওয়া আনা বিও ওয়া ফাজ্জারনা-ফীহা মিনাল উইঊন।

৩৫. লিইয়া কুলূমিন ছামারিহী ওয়ামা আমিলাতহু আইদী হিম আফালা ইয়াশ কুরূন।

৩৬. ছুবহা নাল্লাযী খালাকাল আঝাওয়াজা কুল্লাহা মিম্মা তুমবিতুল আরদু ওয়া মিন আন ফুছিহিম ওয়া মিম্মা লা ইয়া লামূন।

৩৭. ওয়া আ য়াতুল্লাহুমুল্লাইলু নাছলাখু মিন হুন্নাহারা ফাইযা হুম মুজলিমূন।

৩৮. ওয়াশ শামছু তাজরী লিমুছ তাকাররিল লাহা যা লিকা তাকদীরুল আঝীঝিল আলীম।

৩৯. ওয়াল কামারা কাদ্দারনা হু মানা ঝিলা হাত্তা আদাকাল উরজুনিল কাদীম।

৪০. লাশ শামছু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়া লাল্লাইলু ছাবিকুন্নাহারি ওয়া কুল্লুন ফী ফালাকিই ইয়াছ বাহূন।

৪১. ওয়া আয়াতুল লাহুম আন্না হামালনা যুররিইয়া তাহুম ফিল ফুলকিল মাশহূন।

৪২. ওয়া খালাকনা লাহুম মিম মিছলিহী মা ইয়ার কাবূন।

৪৩. ওয়া ইন নাশা নুগরিক হুম ফালা ছারীখা লাহুম ওয়ালা হুম ইউন কাযূন।

৪৪. ইল্লা রাহমাতাম মিন্না ওয়া মাতা আন ইলাহীন।

৪৫. ওয়া ইযা কীলা লাহুমুত্তাকূ মা বাইনা আইদীকুম ওয়ামা খালফাকুম লা আল্লাকুম তুরহামূন।

৪৬. ওয়ামা তাতীহিম মিন আ য়াতিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানূ আনহা মুরিদীন।

৪৭. ওয়া ইযা কীলা লাহুম আনফিকূ মিম্মা-রাঝাকাকুমুল্লাহু কালাল্লাযীনা কাফারূ লিল্লাযীনা আমানূ আনুত ইমু মাল্লাও ইয়াশা উল্লাহু আত আমাহূ ইন আনতুম ইল্লা ফী দালালিম মুবীন।

৪৮. ওয়া ইয়া কূলূনা মাতা হাযাল ওয়াদু ইন কনতুম সাদিকীন।

৪৯. মা ইয়ান জুরূনা ইল্লা সাইহাতাও ওয়া হিদাতান তাখুযুহুম ইয়া খিস সিমূন।

৫০. ফালা ইয়া তাতীঊনা তাও ছিয়াতাও ওয়া লা ইলা আহলিহিম ইয়ারজিঊন।

৫১. ওয়া নু ফিখা ফিসসূরি ফাই যাহুম মিনাল আজদাছি ইলা রাব্বিহিম ইয়ান ছিলূন।

৫২. কালূ ইয়া ওয়াই লানা মাম বা আছানা মিম মারকাদিনা হা যা মাওয়া আদার রাহমানু ওয়া সাদাকাল মুরছালূন।

৫৩. ইন কানাত ইল্লা সাইহাতাওঁ ওয়া হিদাতান ফায়িযা হুম জামীউল লাদাইনা মুহদারূন।

৫৪. ফাল ইয়াওমা লা তুজলামু নাফছুন শাইয়াও ওয়া লা তুজ ঝাওনা ইল্লা মা কুনতুম তামালূন।

৫৫. ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফী শুগুলিন ফাকিহূন।

৫৬. হুম ওয়া আঝওয়া জুহুম ফী জিলালিন আলাল আরা ইকি মুত্তাকিঊন।

৫৭. লা হুম ফীহা ফা কিহাতুও ওয়া লাহুম মা ইয়াদ্দা ঊন।

৫৮. সালামুন কাওলাম মির রাব্বির রাহীম।

৫৯. ওয়াম তা ঝুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমূন।

৬০. আলাম আহাদ ইলাই কুম ইয়া বানী আদামা আল্লা তাবুদুশ শাইতানা ইন্নাহূ লাকুম আদুও উম মুবীন।

৬১. ওয়া আনি বুদূ নী হা যা সিরাতুম মুছতাকীম।

৬২. ওয়া লা কাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাছীরা, আফা লাম তাকূনূ তাকিলূন।

৬৩. হা যিহী জাহান্না মুল্লাতী কুনতুম তূআদূন।

৬৪. ইস লাওহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরূন।

৬৫. আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়া হিহিম ওয়া তুকালিলমুনা আইদীহিম, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াকছিবূন।

৬৬. ওয়া লাও নাশা উলা তামাছনা আলা আই উনিহিম ফাছ তাবাকুস সিরাতা ফা আন্না ইউবসিরূন।

৬৭. ওয়া লাও নাশা উ লা মাছাখনা হুম আলা মাকা নাতিহিম ফামাছ তাতাঊ মুদিইয়াও ওয়া লা ইয়ারজিঊন।

৬৮. ওয়া মান নুআম্মির হু নুনাক্কিছ হু ফিল খালকি আফালা ইয়াকিলূন।

৬৯. ওয়া মা আল্লামনা হুশশিরা ওয়া মা ইয়ামবাগী লাহূ ইন হুওয়া ইল্লা যিকরুও ওয়া কুরআনুম মুবীন।

৭০. লি ইউন যিরা মান কা না হাইয়াও ওয়া ইয়া হিক্কাল কাওলু আলাল কাফিরীন।

৭১. আওয়া লাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আই দী না আনআ মান ফাহুম লাহা মালিকূন।

৭২. ওয়া যাল্লালনাহা লাহুম ফামিনহা রাকূবুহুম ওয়া মিনহা ইয়া কুলূন।

৭৩. ওয়া লাহুম ফীহা মানা ফিউ ওয়া মাশারিবু আফালা ইয়াশকুরূন।

৭৪. ওয়াত্তাখাযূ মিন দূনিল্লাহি আলিহাতাল লা আল্লাহুম ইউন সারূন।

৭৫. লা ইয়াছ তাতী ঊনা নাসরাহুম ওয়া হুম লাহুম জুনদুম মুহদারূন।

৭৬. ফালা ইয়াহ ঝুনকা কাওলুহুম, ইন্না নালামুমা ইউ ছিররূনা ওয়া মা ইউ লিনূন।

৭৭. আওয়া লাম ইয়া রাল ইনছানু আন্না খালাকনা হু মিন নুতফাতিন ফায়ি যা হুওয়া খাসীমুম মুবীন।

৭৮. ওয়া দারাবা লানা মাছালাও ওয়া নাছিয়া খালকাহূ কা লা মাই ইউহয়িল ইজামা ওয়া হিয়া রামীম।

৭৯. কুল ইউহয়ী হাল্লাযী আনশা আহা আওওয়া লা মাররাতিও ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীমু।

৮০. আল্লাযী জা আলা লাকুম মিনাশ শাজারিল আখদারি না রান ফায়িজা আনতুম মিনহু তূকিদূন।

৮১. আওয়া লাই ছাল্লাযী খালাকাছ ছামা ওয়া তি ওয়াল আরদা বিকাদিরিন আলা আই ইয়াখলুকা মিছলাহুম বালা ওয়া হুওয়াল খাল্লাকুল আলীম।

৮২. ইন্না মা আমরুহূ ইযা আরাদা শাইআন আই ইয়া কূলা লাহূকুন ফাইয়া কূন।

৮৩. ফাছুব হা নাল্লাযী বিয়াদিহী মালা কূতু কুল্লি শাইয়িও ওয়া ইলাইহি তুর জাউন।

সুরা ইয়াসিনের অর্থ

১. ইয়াসিন। (এগুলোকে হরফে মুকাত্তাআহ বলা হয়। এগুলোর অর্থ আল্লাহ তাআলা ভালো জানেন)।

২. শপথ প্রজ্ঞাময় কোরআনের।

৩. তুমি অবশ্যই রাসুলদের অন্তর্ভুক্ত।

৪. তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত।

৫. (এ কোরআন) মহাপরাক্রমশালী পরম করুণাময় (আল্লাহ) থেকে অবতীর্ণ।

৬. যাতে তুমি সতর্ক করতে পার এমন এক সম্প্রদায়কে যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি, কাজেই তারা (আল্লাহর নিদর্শন সম্পর্কে) উদাসীন।

৭. (জেনে বুঝে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে) তাদের অধিকাংশের ওপর (তাদের অন্তঃকরণে সিল লাগিয়ে দেয়ার) বাণী অবধারিত হয়ে গেছে, কাজেই তারা ইমান আনবে না।

৮. আমি তাদের গলদেশে (তাদের জিদ ও অহমিকার) বেড়ি পরিয়ে দিয়েছি আর তা থুতনি পর্যন্ত (গিয়ে ঠেকেছে), কাজেই তারা মাথা খাড়া করে রেখেছে।

৯. তাদের সামনে আমি একটা (বাধার) প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি, আর পেছনে একটা প্রাচীর, উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি; কাজেই তারা দেখতে পায় না।

১০. তুমি তাদেরকে সতর্ক কর আর না কর, তাদের কাছে দুটোই সমান, তারা ইমান আনবে না।

১১. তুমি তো সতর্ক শুধু তাকেই করতে পার যে লোক উপদেশ মেনে চলে আর দয়াময়কে (আল্লাহ) না দেখেও ভয় করে। এরপর এদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও।

১২. আমিই মৃতকে জীবিত করি, আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে যায়। সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি।

১৩. তাদের কাছে দৃষ্টান্তস্বরূপ এক জনপদবাসীদের কথা শুনিয়ে দাও যখন তাদের কাছে এসেছিল রাসুলরা।

১৪. যখন তাদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম তখন তারা সে দুজনকে মিথ্যে বলে প্রত্যাখ্যান করল। এরপর আমি তৃতীয় আরেকজন দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করলাম। তারা বলল, আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।

১৫. জনপদবাসীরা বলল, তোমরা তো আমাদেরই মতো মানুষ ছাড়া অন্য কিছু নও। আর দয়াময় (আল্লাহ) কোনো কিছুই নাজিল করেননি। তোমরা শুধু মিথ্যেই বলছ।

১৬. রাসুলরা বলল, আমাদের পালনকর্তা জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি প্রেরিত হয়েছি।

১৭. স্পষ্টভাবে (আল্লাহর বাণী) পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র দায়িত্ব।

১৮. জনপদের লোকেরা বলল, আমরা তোমাদেরকেই অমঙ্গলের কারণ মনে করি। তোমরা যদি (প্রচারকার্য থেকে) নিবৃত্ত না হও, তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে বড়ই মর্মান্তিক শাস্তি তোমাদের ওপর অবশ্য অবশ্যই নেমে আসবে।

১৯. রাসুলরা বলল, তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সঙ্গেই আছে (আর তা হলো তোমাদের অপকর্ম)। তোমাদেরকে নসিহত করা হলেই কি (সেটাকে তোমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে কর)? আসলে তোমরা হচ্ছ এক সীমালঙ্ঘনকারী জাতি।

২০. নগর প্রান্ত থেকে এক লোক ছুটে আসল। সে বলল, হে আমার জাতির লোকেরা, তোমরা রাসুলদের মান্য কর।

২১. তোমরা মান্য কর এদেরকে, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। উপরন্তু তারা সঠিক পথে পরিচালিত।

২২. কেন আমি তাঁর ইবাদাত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে?

২৩. আমি কি তাঁর পরিবর্তে (অন্য) সব উপাসক গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তবে আমার জন্য তাদের সুপারিশ কোনোই কাজে আসবে না, আর তারা আমাকে উদ্ধার করতেও পারবে না।

২৪. তা যদি করি, তাহলে আমি স্পষ্ট পথভ্রষ্টতেই পতিত হব।

২৫. আমি তো তোমাদের পালনকর্তার ওপর ইমান এনেছি, কাজেই তোমরা আমার কথা শুন।

২৬. (লোকেরা তাকে হত্যা করে ফেললে আল্লাহর পক্ষ থেকে) তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ কর। (তখন) সে বলল, হায়! আমার জাতির লোকেরা যদি জানত।

২৭. আমার পালনকর্তা কোন জিনিসের বদৌলতে আমাকে ক্ষমা করেছেন আর আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন।

২৮. আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাইনি, আর তা পাঠানোর আমার কোন দরকারও ছিল না।

২৯. ওটা ছিল মাত্র একটা প্রচণ্ড শব্দ, ফলে তারা সহসাই নিস্তব্ধ হয়ে গেল।

৩০. বান্দাদের জন্য পরিতাপ! তাদের কাছে এমন কোনো রাসুলই আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি।

৩১. তারা কি দেখে না যে, তাদের আগে আমি কত মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি? তারা তাদের কাছে ফিরে আসবে না।

৩২. তাদের সবাইকে একত্রে আমার কাছে হাজির করা হবে।

৩৩. মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন। তাকে আমি জীবিত করি আর তা থেকে আমি উৎপন্ন করি শস্য যা থেকে তারা খায়।

৩৪. আর আমি তাতে খেজুর ও আঙুরের বাগান তৈরি করি, আর তাতে প্রবাহিত করি ঝরনাধারা।

৩৫. যাতে তারা তার ফল খেতে পারে, যা তারা তাদের হাত দিয়ে বানায়নি। তাহলে কেন তারা কৃতজ্ঞতা প্রকাশ করে না?

৩৬. পূত-পবিত্র সেই সত্তা, যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির যা উৎপন্ন করে জমিন, আর তাদের নিজেদের ভেতরেও আর সে সবেও যা তারা জানে না।

৩৭. তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত, তার থেকে আমি দিনকে সরিয়ে নিই, ফলে তখনই তারা অন্ধকারে ডুবে যায়।

৩৮. আর সূর্য তার জন্যে নির্দিষ্ট করে দেওয়া জায়গায় গতিশীল, এটা মহা পরাক্রমশালী সর্বজ্ঞের সুনিরূপিত নির্ধারণ।

৩৯. আর চাঁদ- তার জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন গন্তব্য (যা সে অতিক্রম করে), এমনকি শেষ পর্যন্ত সেটি খেজুরের কাঁদির পুরানো শুকনো দণ্ডের মতো হয়ে ফিরে আসে।

৪০. সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদকে ধরে ফেলা, আর রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে আগে বেড়ে যাওয়া, প্রত্যেকেই নিজ নিজ কক্ষ পথে সাঁতার কাটছে।

৪১. তাদের জন্য (আমার কুদরাতের) আরও একটি নিদর্শন এই যে, আমি তাদের বংশধরদের (মহা প্লাবনের সময়) ভরা নৌকায় আরোহণ করিয়েছি।

৪২. আর তাদের জন্য ওই ধরনের আরও যানবাহন তৈরি করেছি যাতে তারা আরোহণ করে থাকে।

৪৩. আমি ইচ্ছে করলে তাদের ডুবিয়ে দিতে পারি, তখন (তাদের ফরিয়াদ শোনার জন্য) কোনো সাহায্যকারী থাকবে না, আর তারা পরিত্রাণও পাবে না।

৪৪. আমার রহমত না হলে, আর কিছু কালের জন্য তাদেরকে জীবন উপভোগ করতে না দিলে।

৪৫. তাদের যখন বলা হয়, ‘তোমাদের সামনে যে পরিণাম আসছে তার থেকে আর তোমাদের পেছনের (অতীত জাতিগুলোর ওপর ঘটে গেছে সে রকম) আজাব থেকে নিজেদেরকে রক্ষা কর যাতে তোমাদের ওপর রহম করা হয় (তখন তারা মুখ ফিরিয়ে নেয়)।

৪৬. তাদের কাছে তাদের প্রতিপালকের নিদর্শন থেকে যখনই কোনো নিদর্শন আসে তখনই তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়।

৪৭. তাদের যখন বলা হয়, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তার থেকে তোমরা (আল্লাহর পথে) ব্যয় কর; তখন কাফেররা মুমিনদের বলে, আমরা কি এমন লোককে খাওয়াবো আল্লাহ ইচ্ছে করলে যাকে খাওয়াতে পারতেন? তোমরা তো স্পষ্ট পথভ্রষ্টতে পড়ে আছ।

৪৮. আর তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বল, (কেয়ামতের) এ ওয়াদা কখন পূর্ণ হবে?

৪৯. তারা যে জন্য অপেক্ষা করছে সেটা তো একটা প্রচণ্ড শব্দ যা তাদেরকে পাকড়াও করবে যখন তারা নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত থাকবে।

৫০. (কেয়ামত এমনই হঠাৎ আক্রমণ করবে যে) তারা না পারবে অসিয়ত করতে আর না পারবে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে যেতে।

৫১. আর যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে, তখনই তারা কবর থেকে তাদের পালনকর্তার দিকে ছুটে আসবে।

৫২. তারা বলবে, ‘হায় আমাদের দুর্ভোগ! আমাদেরকে আমাদের ঘুমের জায়গা থেকে কে উঠালো? (তাদেরকে জবাব দেওয়া হবে) এটা হলো তাই দয়াময় আল্লাহ যার ওয়াদা দিয়েছিলেন, আর রাসুলরাও সত্য কথাই বলেছিলেন।

৫৩. মাত্র একটা প্রচণ্ড শব্দ হবে, তখনই তাদের সবাইকে আমার সামনে হাজির করা হবে।

৫৪. আজ কারও প্রতি কোনো অত্যাচার করা হবে না, তোমরা যে আমল করছিলে তোমাদের শুধু তারই প্রতিফল দেওয়া হবে।

৫৫. সে দিন জান্নাতিরা আনন্দে মশগুল হয়ে থাকবে।

পবিত্র কোরআন পড়ছেন এক ব্যক্তি। ছবি: কোরআন স্পিরিট
পবিত্র কোরআন পড়ছেন এক ব্যক্তি। ছবি: কোরআন স্পিরিট

৫৬. তারা আর তাদের স্ত্রীরা সুশীতল ছায়ায়, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে বসবে।

৫৭. তাদের জন্য সেখানে থাকবে ফলমূল আর তাদের জন্য থাকবে তারা যা কিছু পেতে চাইবে।

৫৮. দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদেরকে ‘সালাম’ বলে সম্ভাষণ করা হবে।

৫৯. (সেদিন বলা হবে) হে অপরাধীরা, আজ তোমরা আলাদা হয়ে যাও।

৬০. হে আদাম সন্তান, আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি যে, তোমরা শয়তানের ইবাদাত করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু।

৬১. আর আমারই ইবাদাত কর, এটাই সরল সঠিক পথ।

৬২. (কিন্তু তোমাদের সতর্ক করে দেওয়া সত্ত্বেও) শয়তান তোমাদের বহু দলকে বিভ্রান্ত করে দিয়েছে, তবুও কি তোমরা বুঝ না?

৬৩. এটা সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল।

৬৪. আজ তাতে প্রবেশ কর, কেননা তোমরা এটাকে অবিশ্বাস করেছিলে।

৬৫. আজ আমি তাদের মুখে সিলমোহর লাগিয়ে দেব, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে, আর তারা যা করত সে সম্পর্কে তাদের পাগুলো সাক্ষ্য দেবে।

৬৬. আমি ইচ্ছে করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম। তখন তারা পথের দিকে দৌঁড়ে দেখতে চাইলে কীভাবে তারা দেখতে পেত?

৬৭. আমি ইচ্ছে করলে তাদের নিজ নিজ জায়গাতেই তাদের আকৃতি পরিবর্তন করে দিতাম, তখন তারা না সামনের দিকে চলতে পারত, আর না পারত পেছনে ফিরে যেতে।

৬৮. আমি যাকে দীর্ঘ জীবন দিই, তাকে সৃষ্টির ক্ষেত্রে আগের অবস্থায় ফিরিয়ে আনি। তবুও কি তারা বুঝে না?

৬৯. (কাফেররা রাসুল (সা.)-কে উদ্দেশ করে বলে, লোকটা একটা কবি। কিন্তু আমি রাসুলকে কবিতা শিখাইনি, আর তা তার জন্য শোভনীয়ও নয়। তা তো এক উপদেশ ও স্পষ্ট কোরআন ছাড়া অন্য কিছু নয়।

৭০. যাতে সে (আত্মিকভাবে) জীবিতকে সতর্ক করতে পারে আর কাফেরদের বিরুদ্ধে অকাট্য দলিল হতে পারে।

৭১. তারা কি দেখে না যে আমার হাতে তৈরি জিনিসগুলোর মধ্যে আমি তাদের জন্য সৃষ্টি করেছি গৃহপালিত পশু আর এখন তারা এগুলোর মালিক।

৭২. আমি এগুলোকে তাদের বশীভূত করে দিয়েছি, ফলে এগুলোর কতক তাদের বাহন, আর এদের কতকগুলো তারা খায়।

৭৩. তাদের জন্য এগুলোতে আছে বহু উপকার আর পানীয় দ্রব্য। তবুও তারা কেন শুকরিয়া আদায় করে না?

৭৪. তারা আল্লাহর পরিবর্তে অনেক উপাসক গ্রহণ করেছে এই আশায় যে, তারা (ওই সব উপাসক দ্বারা) সাহায্যপ্রাপ্ত হবে।

৭৫. ওই সব উপাসক তাদেরকে সাহায্য করতে সক্ষম নয়, বরং (উল্টো) এ লোকেরাই (ওই সব উপাসককে সাহায্য করার জন্য) সদা প্রস্তুত সেনাবাহিনীর মতো হাজির হয়ে আছে।

৭৬. কাজেই তাদের কথাবার্তা তোমাকে যেন দুঃখ না দেয়; আমি জানি তারা যা গোপন করে, আর যা প্রকাশ করে।

৭৭. মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? এরপর সে হয়ে গেল সুস্পষ্ট ঝগড়াটে।

৭৮. সে (আমার সৃষ্টির সঙ্গে) আমার তুলনা করে, অথচ সে তার নিজের সৃষ্টির ব্যপারটি ভুলে যায় (যে তাকে আমিই সৃষ্টি করেছি)। সে বলে, হাড়গুলোকে কে আবার জীবন্ত করবে যখন তা পচে গলে যাবে?

৭৯. বলো, তাকে তিনিই জীবন্ত করবেন যিনি ওগুলোকে প্রথমবার সৃষ্টি করেছেন, আর তিনি প্রতিটি সৃষ্টি সম্পর্কে সবচেয়ে বেশি অবগত।

৮০. যিনি তোমাদের জন্য সবুজ গাছ থেকে আগুন তৈরি করেছেন, এরপর তোমরা তার থেকে আগুন জ্বালাও।

৮১. যিনি আসমান-জমিন সৃষ্টি করেছেন তিনি কি সেই লোকদের অনুরূপ (আবার) সৃষ্টি করতে সক্ষম নন? হাঁ, অবশ্যই। তিনি মহা স্রষ্টা, সর্বজ্ঞ।

৮২. তাঁর কাজকর্ম শুধু এ রকম যে, যখন তিনি কোনো কিছুর ইচ্ছে করেন তখন তাকে হুকুম করেন যে হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়।

৮৩. কাজেই পবিত্র ও মহান তিনি যাঁর হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, আর তাঁর কাছেই তোমাদের (সবাইকে) ফিরিয়ে আনা হবে।