Advertisement

সরকারি ৮ পদে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত

এশিয়া পোস্ট ডেস্ক
সরকারি ৮ পদে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর। ৮টি পদে মোট ১৯ জন জনবল নেয়া হবে। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ৩০ জুলাই থেকে এবং আবেদন শেষ হবে ৩০ আগস্ট।

প্রতিষ্ঠানের নাম: মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর

চাকরির ধরন: সরকারি চাকরি (রাজস্ব খাতভুক্ত)

পদসংখ্যা: ০৮টি

লোকবল: ১৯ জন

পদের নাম: সহকারী চিত্রশিল্পী (গ্রেড-১৩)

পদসংখ্যা: ০১টি

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে ফাইন আর্টস বা কমার্শিয়াল আর্টস বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা

পদের নাম: কৃষি তথ্য কেন্দ্র সংগঠক (গ্রেড-১৪)

পদসংখ্যা: ০২টি

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন-লাইভস্টক, ডিপ্লোমা ইন-ফিশারিজ বা সমমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

পদের নাম: ফটোগ্রাফার (গ্রেড-১৪)

পদসংখ্যা: ০১টি

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান উত্তীর্ণ; স্টিল ক্যামেরা পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতাসহ প্রসেসিং/স্লাইড তৈরিতে বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

পদের নাম: অডিও ভিজ্যুয়াল ইউনিট অপারেটর (গ্রেড-১৪)

পদসংখ্যা: ০১টি

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান উত্তীর্ণ; প্রজেক্টর/জেনারেটর পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও বৈধ ড্রাইভিং লাইসেন্স; সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা

পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)

পদসংখ্যা: ০১টি

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমান উত্তীর্ণ; কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

পদের নাম: গায়ক (গ্রেড-১৬)

পদসংখ্যা: ০১টি

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ এবং স্বীকৃত সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান হতে লোকসঙ্গীতসহ সঙ্গীত বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদী ব্যাচেলর-ইন-মিউজিক বা সমমানের ডিগ্রি।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

পদের নাম: গাড়ী চালক (গ্রেড-১৬)

পদসংখ্যা: ০২টি

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণী/জেএসসি বা সমমান উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স।

বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা

পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০)

পদসংখ্যা: ১০টি

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা

অন্যান্য সুবিধা: সরকারি বিধি অনুযায়ী প্রদেয় অন্যান্য ভাতা ও সুবিধাদি।

বয়স: ১৮ থেকে ৩২

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিস্তারিত দেখতে ও অনলাইনে আবেদন করতে এখানে ওয়েবসাইটে ভিজিট করুন।