সাধারণ মানুষের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে: দিলারা চৌধুরী
-e460d6-720x405.webp)
জুলাই সনদ ও গণভোট মেনে নিতে না চাওয়ার কারণে বিএনপি রাজনৈতিক বিভাজন তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, ৫ আগস্টের পর তা দ্রুত ভাঙতে শুরু করে।
সম্প্রতি এশিয়া পোস্টের ধারাবাহিক অনুষ্ঠান ‘আলাপন’ এ এসে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ড. দিলারা চৌধুরী বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব ছিল জনগণের সংস্কারের দাবিগুলো সানন্দে গ্রহণ করা। কিন্তু জুলাই সনদ ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো মেনে নিতে তারা অস্বীকৃতি জানায়।
তিনি বলেন, জনগণের এমন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করায় শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়নি, রাজপথের আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষের সঙ্গেও বিএনপির দূরত্ব তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, যে কোনো রাজনৈতিক শক্তির প্রধান দায়িত্ব হলো জনগণের বিশ্বাস ধরে রাখা। ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়ানো দূরদর্শী রাজনীতির পরিচয়। কিন্তু বিএনপি বর্তমানে সেই বিষয়টি ভুলে যাচ্ছে।
-e460d6.jpg)









