logo

এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা, শাস্তির দাবি জামায়াত আমিরের

এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা, শাস্তির দাবি জামায়াত আমিরের
এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের কোলাজ ছবি। ইনসেটে নুসরাত তাবাসসুম।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি একইসঙ্গে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি এটিকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেন।

অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।’