‘বিএনপির আসলে রাজনীতিতে আওয়ামী লীগকেই লাগবে’
-3e4e7f-720x405.webp)
বিএনপি এখন ক্ষমতায় থাকলেও তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে পুরোনো ধারার রাজনীতির চর্চা দেখা যাচ্ছে। আগের মতো রাজনীতি করতে হলে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি বলেন, মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের কথা বলা হলেও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এখনও এই ধারার রাজনীতি গ্রহণ করতে পারছে না সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।
মনিরা শারমিন বলেন, এনসিপির মতো তরুণ নেতৃত্ব মেধাভিত্তিক পরিবর্তনের রাজনীতি করতে চায়, যেখানে হামলা-মামলা কিংবা কালোটাকার পেশিশক্তির কোনো জায়গা থাকবে না। কিন্তু ছাত্রদলের কর্মকাণ্ডে এখনও পুরোনো হামলা ও দলীয় সহিংসতার সংস্কৃতি দেখা যাচ্ছে। এনসিপি কোনো হিংসাত্মক বা মারামারির রাজনীতি না করলেও নিয়মতান্ত্রিকভাবে অনিয়ম ও চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে তাদের ওপর হামলা করা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রধান দুটি দলের মধ্যে ক্ষতিকর প্রতিযোগিতা চলে এসেছে। পুরোনো দলগুলো এখনও নিজেদের পরিচিত রাজনৈতিক বলয়ের বাইরে গিয়ে নতুন ধারার রাজনীতিকে গ্রহণ করতে পারছে না। ফলে তরুণ রাজনীতিকদের প্রত্যাশা ও বাস্তব প্রাপ্তির মধ্যে বড় ব্যবধান থেকে যাচ্ছে।








