logo

সংরক্ষিত ঐতিহাসিক কোরআন ছুঁয়ে শপথ নেবেন এল-সাঈদ

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ, মিশিগান
সংরক্ষিত ঐতিহাসিক কোরআন ছুঁয়ে শপথ নেবেন এল-সাঈদ
পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেয়ার কথা জানিয়েছেন, নবনির্বাচিত সিনেটর আব্দুল এল সাঈদ। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

আগামী জানুয়ারিতে কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম মুসলিম সিনেটর আব্দুল এল সাঈদ।

বৃহস্পতিবার এনপিআরের ‘নিউজমেকার্স’ অনুষ্ঠানে সাংবাদিক লেইলা ফাদেলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তবে, শপথের সময় কোন কোরআনের কপি ব্যবহার করবেন, তা এখনও চূড়ান্ত করেননি এল-সাইয়েদ।

মিশিগানে প্রাইমারি নির্বাচনে প্রার্থী বাংলাদেশি মিনহাজ, প্রচারে যত প্রতিশ্রুতি

তবে তিনি জানান, শপথের জন্য দুটি কোরআনের কপি তার বিবেচনায় রয়েছে। এর একটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআনের কপি। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত অঙ্গরাজ্যটির প্রাচীনতম কোরআনের কপি।

এল সাঈদ আরও জানান, সাবেক কংগ্রেসম্যান কিথ এলিসন কংগ্রেসে শপথ নেওয়ার সময় থমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহের কোরআনের কপি ব্যবহার করেছিলেন। মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ঐতিহাসিক কোরআনের কপিটিও তার পছন্দের তালিকায় রয়েছে।

মিশিগানের হ্যামট্রাম্যাকের মেয়র হলেন বাংলাদেশি মুহিত

৩ লাখ ৩৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী মিশিগান থেকে নির্বাচিত এ মুসলিম চিকিৎসক গত ৩ নভেম্বরের নির্বাচনে ২৫ লাখ ৭ হাজার ৪৫৪ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী মাইক রজার্স পেয়েছেন ২১ লাখ ৭২ হাজার ৫৮৬ ভোট।

এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হন ৪২ বছর বয়সী আব্দুল এল-সাইয়েদ।

আগামী ৩ জানুয়ারি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তাকে সিনেটর হিসেবে শপথবাক্য পাঠ করাবেন। ঐতিহাসিক নির্বাচনের পর এবার শপথ অনুষ্ঠানেও নতুন দৃষ্টান্ত স্থাপনের অপেক্ষায় মিশিগানের নবনির্বাচিত সিনেটর আব্দুল এল-সাইয়েদ।