logo

যেভাবে দেখবেন বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল

যেভাবে দেখবেন বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে বুধবার প্রথম সেমিফাইনালে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশের জন্য ম্যাচটির গুরুত্ব আলাদা। গত দুই সাফের ফাইনালে নেপালকে হারিয়েই দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্ব দেখিয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবার ফাইনালে ওঠার পথে সেই নেপালই আবার বাংলাদেশের সামনে।

তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শোকের আবহ নেমেছে বাংলাদেশ শিবিরে। ডিফেন্ডার শিউলি আজিমের মায়ের অকালমৃত্যুতে পুরো দলই মর্মাহত। কঠিন এই সময়ে শিউলি ও তার পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার।

বাফুফের পাঠানো অডিও বার্তায় বাটলার বলেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিউলি ও তার পরিবারের প্রতি সমবেদনা জানানো। জীবন কখনো কখনো খুব সংক্ষিপ্ত ও নিষ্ঠুর হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

শোকের মধ্যেও দলকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন বাটলার। তার বার্তা, ইতিবাচক মানসিকতা ধরে রেখে এই দুঃখজনক ঘটনাকে শক্তিতে রূপান্তর করতে হবে।

বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।