বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

পুলিশ ক্যাডারের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাদের অবসরে পাঠানো হয়েছে।
রোববার (৫ জুলাই) এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
অবসরে পাঠানো এসব কর্মকর্তা বিসিএস ২০তম ব্যাচে ২০০১ সালের ৩১ মে পুলিশ ক্যাডারে যোগ দিয়েছিলেন। সেই হিসেবে গত ৩০ মে তাদের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হলে, সরকার জনস্বার্থে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে অবসরে পাঠাতে পারে।
অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন—রাজশাহীতে সংযুক্ত ডিআইজি মোল্যা নজরুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মো. সাইফুল ইসলাম (বর্তমানে গ্রেপ্তার), সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মিরাজ উদ্দিন আহম্মেদ, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সারদায় সংযুক্ত ডিআইজি এসএম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি জিহাদুল কবির, সারদা রাজশাহীতে সংযুক্ত ডিআইজি মঈনুল হক, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. ইলিয়াছ শরীফ, এপিবিএন হেডকোয়ার্টার্স ঢাকায় সংযুক্ত শ্যামল কুমার নাথ, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. শাহ আবিদ হোসেন, এন্টি টেররিজম ইউনিট ঢাকায় সংযুক্ত ডিআইজি মো. জামিল হাসান, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, সিলেট রেঞ্জ অফিসে সংযুক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. বরকতুল্লাহ খান, পুলিশ একাডেমি সারদায় সংযুক্ত অতিরিক্ত ডিআইজি টিএম মোজাহিদুল ইসলাম।
বাকিরা হলেন— বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহা. মনিরুজ্জামান, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. মেহেদুল করিম, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর কবীর, পিটিসি রংপুরে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. রশীদুল হাসান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি সঞ্জয় কুমার কুন্ডু, সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, এন্টি টেররিজম ইউনিট ঢাকায় সংযুক্ত অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেন, এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টার খাগড়াছড়িতে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইদুর রহমান খান, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ড. শামসুন্নাহার, চট্টগ্রাম রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারী অতিরিক্ত ডিআইজি) মোল্লা জাহাঙ্গীর হোসেন , অতিরিক্ত ডিআইজি রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত সাইফুল্লাহ আল মামুন, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি খান মুহাম্মদ রেজোয়ান, খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. সাজিদ হোসেন, রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আরেফ, রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মো. মাশরুকুর রহমান খালেদ।





