Advertisement

নওগাঁয় নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, নওগাঁ
নওগাঁয় নিজ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিহত লিমন হাসান। ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ ঘর থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লিমন হাসান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

রোববার (২৬ জুলাই) উপজেলার বান্ধাইখাড়া সরদারপাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে রাতের খাবার শেষে লিমন হাসান নিজের ঘরে ঘুমাতে যান। পরদিন রোববার সকালে দীর্ঘ সময় পার হলেও ঘরের দরজা না খোলায় স্বজনদের সন্দেহ হয়। একপর্যায়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লিমনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে আত্রাই থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে পুলিশি তদন্ত চলছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিষয় :নওগাঁ