রাঙমাটিতে বন্যাদুর্গতদের ঘরে ঘরে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে বিজিবি

রাঙামাটির বরকল উপজেলায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার এ্যারাবুনিয়া ও আমতলা এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারে শুকনা খাবার বিতরণ করেন বিজিবি সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন হরিণা জোন ১২ বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কাসেয় মেহেদী।
হরিণা জোন ১২ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় বন্যাদুর্গত ৬০টি পরিবারে ত্রাণ হিসেবে মোমবাতি এবং দিয়াশলাইসহ শুকনা খাবার (চাল, আটা, তেল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার সেলাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) বিতরণ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কাসেয় মেহেদী বলেন, সীমান্তে বিজিবি দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যেকোন দুর্যোগ মোকাবিলায় হরিণা জোন সবসময় তৎপর ও সচেষ্ট।
তিনি বলেন. এই অতি বৃষ্টিতে ছোটহহরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশ কিছু ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাটালিয়নের সদস্যরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের সাহায্যার্থে আত্মনিয়োগ করেছেন। এই প্রাকৃতিক দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত বিজিবি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।





