মৌলভীবাজারে বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন বিমানবাহিনীর খাদ্য সহায়তা
এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানবাহিনী।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পতনউষার এলাকায় ক্ষতিগ্রস্ত ২০০ মানুষকে রান্না করা ও শুকনা খাবার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিমানবাহিনী স্টেশন শমশেরনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অ্যাডমিন) উইং কমান্ডার সঞ্জীব সাহা, ষ্টেশন নিরাপত্তা কর্মকর্তা স্কোয়াড্রন লিডার খাইরুল, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. অলি আহমেদ খান, ইউপি সদস্য মো. ইব্রাহিম প্রমুখ।
উইং কমান্ডার সঞ্জীব সাহা বলেন, নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি বন্যাদুর্গত এলাকার জনসাধারণের যে কোনো দুর্যোগ মোকাবিলায় বিমানবাহিনী সব সময় তৎপর ও সচেষ্ট। এই প্রাকৃতিক দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে বাংলাদেশ বিমানবাহিনী।





