চুল পড়া রোধের ১০ কার্যকর উপায়

চুল পড়া অনেকের জন্যই দুশ্চিন্তার কারণ। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে চুলকে স্বাস্থ্যকর ও শক্ত রাখা সম্ভব।
চলুন আজ জেনে নিই চুল পড়া কমানোর ১০টি কার্যকর উপায়।
পুষ্টিকর খাবার খান: চুলের স্বাস্থ্য আপনার সামগ্রিক শরীরের অবস্থার ওপর নির্ভর করে। ভিটামিন, মিনারেল ও প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খেলে চুলের বৃদ্ধি ভালো হয়।
কোমল হেয়ার কেয়ার রুটিন অনুসরণ করুন: অতিরিক্ত শ্যাম্পু করা বা কড়া কেমিক্যাল ব্যবহার করা থেকে বিরত থাকুন। আপনার চুলের ধরন অনুযায়ী মাইল্ড শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
অতিরিক্ত তাপ ব্যবহার এড়িয়ে চলুন: হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লিং আয়রনের অতিরিক্ত ব্যবহার চুল দুর্বল করে দেয়। তাই এগুলোর ব্যবহার সীমিত রাখুন।
চুলকে সুরক্ষিত রাখুন: রোদ, ক্লোরিন ও দূষণ থেকে চুলকে বাঁচাতে টুপি ব্যবহার করুন বা হেয়ার প্রটেকশন সিরাম লাগান।
নিয়মিত স্ক্যাল্প ম্যাসাজ করুন: মাথার ত্বকে নিয়মিত ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে।
পর্যাপ্ত পানি পান করুন: শরীর হাইড্রেটেড থাকলে চুলও সুস্থ থাকে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা জরুরি।
মানসিক চাপ কমান: অতিরিক্ত স্ট্রেস চুল পড়ার একটি বড় কারণ। মেডিটেশন, যোগব্যায়াম বা গভীর শ্বাস নেওয়ার মতো অভ্যাস গড়ে তুলুন।
খুব টাইট হেয়ারস্টাইল এড়িয়ে চলুন: খুব টাইট করে পনিটেইল বা বেণী বাঁধলে চুলের গোড়ায় চাপ পড়ে এবং চুল ভেঙে যেতে পারে।
নিয়মিত চুল ট্রিম করুন: চুলের আগা ফেটে যাওয়া রোধ করতে নিয়মিত ট্রিম করা প্রয়োজন। এতে চুল সুস্থ থাকে এবং বাড়তেও সাহায্য করে।
প্রয়োজন হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন: হঠাৎ বেশি চুল পড়া, অস্বাভাবিক পাতলা হয়ে যাওয়া বা স্ক্যাল্পে সমস্যা হলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তারা সমস্যার কারণ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবেন।
চুলের যত্ন নেওয়া খুব কঠিন কিছু নয়। নিয়মিত যত্ন, সঠিক খাদ্যাভ্যাস এবং স্বাস্থ্যকর জীবনযাপনই পারে চুল পড়া কমাতে এবং চুলকে মজবুত রাখতে।
সুত্র: নিউপোর্ট ডার্মাটোলজি





