

একই সময়ে দুই বিরোধী রাজনৈতিক শক্তির চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। একদিকে সংসদে ও রাজপথে বিএনপি সরকারের নানা পদক্ষেপের বিরুদ্ধে সরব প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। অন্যদিকে প্রকাশ্যে উল্লেখযোগ্য তৎপরতা দেখা না গেলেও আড়ালে থেকে সরকারকে বেকায়দায় ফেলতে তৎপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। জুলাই সনদ বাস

বাজারের অধিকাংশ খাদ্যপণ্য মাইক্রোপ্লাস্টিক, ভারী ধাতু এবং অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের মতো বিভিন্ন ক্ষতিকর উপাদানে দূষিত। সাম্প্রতিক বেশ কয়েকটি গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ ধরনের প্রতিবেদন আতঙ্ক তৈরি করেছে। এমন পরিস্থিতিতে কীভাবে নিরাপদ থাকা যায়, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আলাদা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামী একে অপরের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘মদদ’ দেওয়ার অভিযোগ তুলছে। তবে দুই দলের কেউই এ অভিযোগের পক্ষে

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ। গত আগস্টে এর পরিমাণ দাঁড়িয়েছে ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন ডলারে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, গত দুই বছরের স্থবিরতার পর একক মাসে এটাই সর্বোচ্চ রপ্তানি। চলতি ২০২৬-২৭ অর্থবছরে অপ্রচলিত বাজারে মাসিক গড় রপ্তানিও বেড়েছে। ২০২৫-২৬ অর

জ্বালানি সংকটে দেশের শিল্প খাত বড় ধরনের চাপের মুখে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ ঘাটতির কারণে বিভিন্ন এলাকার কারখানায় উৎপাদন বন্ধ বা কমে যাচ্ছে। এতে শ্রমিক ছাঁটাই ও সাময়িক কর্মবিরতির পাশাপাশি রপ্তানিমুখী শিল্পে সময়মতো পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে নতুন ক্রয়াদেশ ও বিদেশি ক্র

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক অর্থনীতির চাপের মধ্যেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ৫ দশমিক ১২ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বলছে, ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্টে বাংলাদেশ ৭ হাজার ৪৯৫ দশমিক ৬১ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। আগের অর্থবছরে

ব্যয় সংকোচন, প্রশাসনিক জটিলতা হ্রাস এবং বিগত আওয়ামী লীগ সরকারের সিদ্ধান্ত পুনর্মূল্যায়নে ঢাকার দুই সিটি করপোরেশনকে পুনরায় একত্রিত করার কথা ভাবছে সরকার। নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। বিএনপি সূত্র জানায়, দুই ভাগে বিভক্ত ঢাকাকে এখনই এক করা হবে, নাকি পরবর্তী কোনো সময়ে করা হবে তা নিয়ে সর

সংসদের বাইরে রাজপথে শক্তিশালী বিরোধী রাজনৈতিক শক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা শুরু করেছে কয়েকটি রাজনৈতিক দল। তাদের দাবি, জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে সরকারকে জবাবদিহির মধ্যে রাখতে কার্যকর ভূমিকা পালন করছে না। তাদের কার্যক্রম প্রকৃত বিরোধী দলের মতো নয়। এমন পরিস্থির সুযোগ কাজে লাগিয়ে বি

আজ ১৫ জুলাই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুব ক্ষমতায়ন’। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তরুণ—যা দেশে

বিশ্ববাজারে বাংলাদেশের আমের ব্যাপক চাহিদা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা ও নীতিগত সীমাবদ্ধতার কারণে সেই সম্ভাবনা এখনও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রপ্তানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনরা। তাদের ভাষ্য, স্বাদ, সুগন্ধ ও গুণগত মানের কারণে বাংলাদেশের আম ইতোমধ্যে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের

বিশ্বব্যাপী চামড়াজাত পণ্যের বাজার দ্রুত সম্প্রসারিত হলেও বাংলাদেশের চামড়া শিল্প ক্রমেই প্রতিযোগিতামূলক সক্ষমতা হারাচ্ছে। খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, সাবেক আওয়ামী লীগ সরকারের নীতিগত ব্যর্থতার কারণেই সম্ভাবনাময় এই শিল্প দীর্ঘমেয়াদি সংকটে পড়েছে। একসময় প্রায় ৪ বিলিয়ন ডলারের রপ্তানি বাজার ন