আওয়ামী লীগের নামে যেকোন কর্মসূচিও বেআইনি: জাহেদুর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কার্যক্রম সরকার সহ্য করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
গোপালগঞ্জে কম বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা সহিংসতায় জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিং চলাকালে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান এসব কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচিও বেআইনি উল্লেখ করে তিনি বলেন, পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে সুযোগ নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের অপতৎপরতা ঠেকাতে সরকারের নজরদারি রয়েছে।
গঙ্গা পানি চুক্তি নবায়নের ব্যাপারে সরকার প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, তবে অপরপক্ষ থেকে কোনো আপডেট এখনো পাওয়া যায়নি। গঙ্গা পানি চুক্তির কোনো সম্ভাবনা এখনো দেখছি না। পানি চুক্তির সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্পর্ক নেই।
গঙ্গা পানি বণ্টন চুক্তি হলো ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি একটি দ্বিপক্ষীয় চুক্তি, যার মাধ্যমে শুকনো মৌসুমে ফারাক্কা পয়েন্টে গঙ্গার পানি বণ্টন করা হয়। এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ২০২৬ তারিখে শেষ হচ্ছে।


