logo

নাটোরে গ্রামীণ ব্যাংকের সামনে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ

নাটোরে গ্রামীণ ব্যাংকের সামনে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ
বাঁশবাড়িয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে সামনে পেট্রোল বোমা নিক্ষেপ। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।

জানা গেছে, ঘটনার সময় ব্যাংকের কর্মীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে থাকায় কেউ হতাহত হয়নি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ব্যাংকের প্রধান ফটকে এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক শফিউল হাসান ও প্রতিষ্ঠানের নৈশ প্রহরী নাছির উদ্দীন জানান, রাত ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটকের সামনে এসে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। হঠাৎ জোরে শব্দ শুনতে পেয়ে স্টাফরা বাইরে এসে পেট্রোল বোমার আগুন দেখে তা নিভিয়ে দেয়। পরে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

Advertisement

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে দুটি ২৫০ মিলি লিটারের কোকাকোলার কাচের বোতল এবং তেলভেজা কাপড় উদ্ধার করা হয়েছে।