গোপালগঞ্জের এসপিকে ফুল দিয়ে বরণ করলেন ঢাকার ডিআইজি

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার (১৬ নভেম্বর) রাতে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান। একই অনুষ্ঠানে বিদায়ী এসপি হাবিবুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উপসচিব তৌছিফ আহমদের সই করা ওই প্রজ্ঞাপনে জেলার তৎকালীন এসপি হাবিবুল্লাহকে ফেনীতে বদলির আদেশ দেওয়া হয়।
সম্প্রতি গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতির মধ্যেই জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ে রদবদল আনা হয়েছে। একই দিনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে পরিবর্তন আনে সরকার।
