logo

ডিসেম্বরে তীব্র শীতের আশঙ্কা, হতে পারে ৬টি শৈত্যপ্রবাহ

ডিসেম্বরে তীব্র শীতের আশঙ্কা, হতে পারে ৬টি শৈত্যপ্রবাহ
তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে বাড়ছে শীতের অনুভূতি। ছবি: এশিয়া পোস্ট

ভোরে হালকা কুয়াশার মধ্য দিয়ে আসন্ন শীত মৌসুমের হাতছানি দিচ্ছে। আগামী ডিসেম্বর থেকেই বাড়তে শুরু করবে শীতের তীব্রতা। উত্তরে শীতল হাওয়া বইলেও রাজধানী ঢাকায় তা অনুভূত হয় শুধু রাতের শেষ বেলায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এবারের দেশের বিভিন্ন অঞ্চলে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সংস্থাটি জানায়, বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। কমছে রোদের তীব্রতা।

আবহাওয়াবিদরা জানান, ভৌগোলিক কারণে শীত প্রথমে অনুভূত হয় দেশের উত্তরাঞ্চলে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এ বছর শীতের অনুভূত তাপমাত্রা কিছুটা বেশি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে অনুভূত তাপমাত্রা বেশি থাকবে বলেও জানান তারা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ সক্রিয় রয়েছে। এর প্রভাবে আজ সকাল ৯টার মধ্যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি স্থানে এবং দেশের অন্য ছয় বিভাগের বিচ্ছিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে ডিসেম্বর থেকেই বাড়বে শীতের তীব্রতা। এবারের শীতে দেশের বিভিন্ন অঞ্চলে ৪ থেকে ৬টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা দেখছে আবহাওয়া অধিদপ্তর।