logo

জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ু সম্মেলনস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ-৩১ সম্মেলনে অংশ নিয়ে তুরস্কের আঙ্কারায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: দ্য ক্লাইমেট ওয়াচ

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে সম্মেলনস্থলে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আন্তালিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছেন।

সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা যোগ দিচ্ছেন।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করবেন।

এর আগে গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেন প্রধানমন্ত্রী। সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।