Advertisement

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, চাঁদপুর
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-মেয়ের ওপর হামলার অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ থানা। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উত্ত্যক্তের প্রতিবাদ করতে গিয়ে হামলায় আহত হয়েছেন বাবা ও মেয়ে।

শুক্রবার (৩১ জুলাই) মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনা জানিয়ে বৃহস্পতিবার মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করেন। অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, গত বুধবার রাতে মতলব পৌরসভার উত্তর নলুয়া এলাকার নুরুল ইসলামের সুপারি বাগানে হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত জহিরুল হক মুকুল দেওয়ান বোয়ালিয়া উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও মতলব পৌর ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক।

জহিরুল হক মুকুল দেওয়ান বলেন, আমার মেয়েকে একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিল। অভিযুক্তদের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে হামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা মতলব দক্ষিণ থানার এসআই ইমতিয়াজ কবির বলেন, অভিযুক্ত শাহীন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।