প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ঢেকে নিয়ে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার তিন বন্ধু

সাভারের আশুলিয়ায় প্রেমিকাকে বন্ধুর বাড়িতে ঢেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রেমিকসহ তিন বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন তরুণীর প্রেমিক মো. মোমিন শেখ (২০), সিফাত (১৯) ও মো. সুমন শেখ (১৮)।
সোমবার (২২ জুন) আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। আশুলিয়ার জামগড়া এলাকায় রোববার (২১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ওই তরুণী থানায় অভিযোগ দিলে সোমবার মামলা হিসেবে গ্রহণ হয়।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে মোমিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সেই সুবাধে মোমিন তরুণীর সঙ্গে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। পরে তরুণীকে নিয়ে মোমিন তার বন্ধু সিফাতের বাসায় যেন। সেখানে মোমিন তার দুই বন্ধু সিফাত ও সুমনকে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তারা গা ঢাকা দেয়।
ওসি তরিকুল বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের পাওয়ার পর একটি মামলা হয়েছে। ওই মামলায় প্রেমিক মোমিন ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।






