স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট: ত্রাণমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট: ত্রাণমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি: এশিয়া পোস্ট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সরকার বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে। এর ফলে গরিব মানুষও এখন ব্যয়বহুল চিকিৎসাসেবা স্বল্পমূল্যে বা বিনামূল্যে পাবেন।

শুক্রবার (৩ জুলাই) লালমনিরহাট ডায়াবেটিক হাসপাতালে সোনার বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন। এই বাস্তবতা বিবেচনায় সরকার চলতি বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। একই সঙ্গে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকেও প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সহজে উন্নত চিকিৎসাসেবা পেতে পারেন।

তিনি আরও বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে আরও জনগণমুখী করা হবে।

এ সময় লালমনিরহাট ডায়াবেটিক সমিতির সদস্য সচিব অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল নিয়ামুল ইসলাম ফাতেমী, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম এবং ডা. এ বি এম মোবাশ্বের আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।