এইচএসসি সাপ্লিমেন্ট পরীক্ষার সূচি প্রকাশ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এই সূচি প্রকাশ করা হয়।
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয়পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।
নিজ নিজ কেন্দ্রে ১৫ ডিসেম্বরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্য পাবলিক পরীক্ষার মত সাপ্লিমেন্ট পরীক্ষার কেন্দ্রেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে প্রবেশ করতে হবে।

