Advertisement

তোমরা সবসময় আমার হৃদয়ে থাকবে: সাদিয়া আয়মান

এশিয়া পোস্ট বিনোদন
তোমরা সবসময় আমার হৃদয়ে থাকবে: সাদিয়া আয়মান
তোমরা সবসময় আমার হৃদয়ে থাকবে: সাদিয়া আয়মান

আর্জেন্টিনার হাতে চতুর্থবারের মতো শিরোপা দেখতে চেয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। কিন্তু স্পেনের সঙ্গে প্রিয় দলের পরাজয় দেখতে হলো এই অভিনেত্রীকে।

তবে প্রিয় দলের পাশেই রয়েছেন সাদিয়া। সামাজিকমাধ্যমে খেলা দেখা শেষে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, ধন্যবাদ আর্জেন্টিনা! তোমরা এতটা পথ এসেছো। তোমরা সবসময় আমার হৃদয়ে থাকবে। পোস্ট দেখে বোঝাই যাচ্ছে বিশ্বকাপে আর্জেন্টিনা হেরে গেলেও সাদিয়ার পছন্দের তালিকায় এই দলই থেকে যাবে।

ফাইনাল ম্যাচে স্পেনের কাছে পাত্তা পাননি মেসিরা। তাতে কি আর্জেন্টিনার জন্য একটি খারাপ দিন গেছে। সামনে আবারও দারুণভাবে ফিরে আসবে আর্জেন্টিনা এই প্রত্যাশা ভক্তদের।