ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় চাকরি, বেতন ২ লাখ ২০ হাজার টাকা

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। বিজনেস ম্যানেজার পদে জনবল নেবে প্রতিষ্ঠানটি। অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে। আবেদন শেষ হবে ২৯ মে।
প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা।
চাকরির ধরন: বেসরকারি।
পদসংখ্যা: ১টি।
লোকবল: একজন।
পদের নাম: বিজনেস ম্যানেজার।
আবেদনের যোগ্যতা: ফিন্যান্সে এমবিএ ডিগ্রি থাকতে হবে। অর্থ ও হিসাব বিভাগের কর্মীদের পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। আট থেকে দশ বছরের অভিজ্ঞতা লাগবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়স ৪০ থেকে ৫৫ বছর হতে হবে। কর্মক্ষেত্র অফিস। কর্মস্থল ঢাকা।
বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন ২ লাখ থেকে ২ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সাপ্তাহিক দুই দিন ছুটি, বিমা, লাভের অংশ, গ্র্যাচুইটি, বার্ষিক বেতন পর্যালোচনা, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব বোনাস।
আগ্রহীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন এখানে।




