বিপ্লব ও সংহতি দিবসে মিশিগান বিএনপির আলোচনা সভা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্র মিশিগান শাখা।
রোববার (৮ নভেম্বর) হ্যামট্রামেক সিটির আলাদীন রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় সভায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনায় বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী সব শক্তিকে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও বিদেশে অবস্থান করে তাদের সহযোগীরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন বক্তারা। এ সময় কয়েকজন বক্তা জামায়াতে ইসলামী নিয়েও সমালোচনা করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভা শুরু হয়। তেলাওয়াত করেন দেওয়ান আবু হুরায়রা। আলোচনা সভায় বক্তব্য দেন মোস্তফা খান, সাবেক চেয়ারম্যান রাজু তালুকদার, মনজুরুল করিম তুহিন, এনামুল কবির এনাম, রেজাউল শামীম, এনাম উদ্দিন ও ইয়াহিয়া চৌধুরীসহ অনেকে।
সভায় বিএনপি নেতাকর্মীদের অসুস্থতা ও মৃত্যুবরণকারীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন গিয়াস তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান নছিরুল হক শাহীন, খন্দকার ইউসুফ কামাল, নুরুল আলম সিদ্দিকী খালেদ, শাহাদাত হোসাইন মিন্টু, ফয়সল চৌধুরী, ওয়াসিমুজ্জামান রনি, আরমানী আসাদ, মোস্তাকুর রহমান রুমন, আফাজ উদ্দিন, শোভন আহমেদ, সারোয়ার, শামীম, কামরুজ্জামান, সৈয়দ শাহাদাত হোসেন, আব্দুস শহীদ, সালমান চৌধুরী, রাব্বি আহমেদ রবিন, ফরহাদ, জনি, রাশেদ ও আব্দুল রফিকসহ মিশিগান বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










