logo

ইতালিতে নাপোলি বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি
ইতালিতে নাপোলি বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নাপোলি বিএনপি আয়োজিত আলোচনা সভা। ছবি: এশিয়া পোস্ট

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইতালিতে নাপোলি বিএনপি ও যুবদলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ নভেম্বর (রবিবার) নাপোলির ‘ইন্ডিয়ান বাংলা রেস্টুরেন্টে’ (আবুল ভাইয়ের রেস্টুরেন্ট) এই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনাকে বুকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নাপোলি বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক এম. সুলেমান বেগের সভাপতিত্বে এবং নাপোলি যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাপোলি বিএনপির সদস্য ও সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাপোলি বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব শামীম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব জনি খান। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।