তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

টেকসই উন্নয়ন, জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ অর্জন করেছে ওয়ালটন। এর মধ্যে রয়েছে সাশ্রয়ী ও ক্লিন এনার্জি, জলবায়ু ও পরিবেশ এবং বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরি।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটনের প্রতিনিধিদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টেকসই নেট জিরো উদ্যোগ এবং জ্বালানি দক্ষতা কর্মসূচির জন্য সাশ্রয়ী ও ক্লিন এনার্জি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ওয়ালটন। পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু সুরক্ষায় অবদানের জন্য জলবায়ু ও পরিবেশ ক্যাটাগরিতেও প্রতিষ্ঠানটি সম্মাননা অর্জন করে। এছাড়া বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবেও পুরস্কৃত হয়েছে ওয়ালটন।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আব্দুল্লাহ-আল-মামুন, শাহজালাল হোসেন লিমন, তানভীর আঞ্জুম ও প্রতীক কুমার মদক, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং ইএইচএস অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের প্রধান মো. মোস্তাফিজুর রহমান রাজুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মো. ইউসুফ আলী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পরিবেশবান্ধব উৎপাদন, জ্বালানি সাশ্রয় এবং কার্বন নিঃসরণ কমাতে ওয়ালটন ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এই স্বীকৃতি ভবিষ্যতেও টেকসই শিল্পায়নের পথে এগিয়ে যেতে প্রতিষ্ঠানটিকে আরও উৎসাহিত করবে।
তিনি জানান, গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান কার্যালয়ে মোট ৫০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ দশমিক ২০ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যে স্থাপন করা হয়েছে। এসব প্রকল্প থেকে বছরে প্রায় ২২ হাজার ৪৫০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা প্রতিষ্ঠানটির মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৭ শতাংশ পূরণ করছে।
এ ছাড়া শিল্পকারখানায় ব্যবহৃত পানির পুনঃব্যবহার, ই-বর্জ্য সংগ্রহ ও পুনঃপ্রক্রিয়াজাতকরণ এবং প্লাস্টিক পুনর্ব্যবহারের মতো উদ্যোগও পরিচালনা করছে প্রতিষ্ঠানটি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়। আয়োজকদের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৯টি ক্যাটাগরিতে ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। সেখান থেকে মূল্যায়নের ভিত্তিতে ৫৯টি টেকসই উদ্যোগকে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস-২০২৬’ প্রদান করা হয়েছে।
.png)





