শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ
এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ। বুধবার বরিশাল শিক্ষাবোর্ডের সামনে। ছবি: এশিয়া পোস্ট

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে মিছিল বের করেন। পরে তারা বরিশাল শিক্ষাবোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন।

এ সময় পরীক্ষার্থী আদনান হোসেন বলের, আমাদের এভাবে কোনো কটূক্তি করার অধিকার শিক্ষা মন্ত্রী রাখেন না। তিনি প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করুক। তা না হলে আন্দোলন আরও বৃহৎ আকার ধারণ করবে।

আরেক পরীক্ষার্থী তন্ময় অভিযোগ, এমন প্রশ্নপত্র করছে যা বইতেই খুঁজে পাই না। আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলে আমাদের আবার ফার্মের মুরগি বলছে।

আরেক শিক্ষার্থী হুমায়রা বলেন, ঢাকায় আমাদের আন্দোলনকারীদের ওপর কেন লাঠিচার্জ করা হলো। এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। আমাদের সঙ্গে বোর্ড চেয়ারম্যানের কথা হয়েছে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবারে আমাদের সঙ্গে যা হয়েছে ২৭ সালের ব্যাচের সঙ্গে এমনটা হবে না।

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, পরীক্ষার্থীরা অভিযোগ করেছেন যে–কেন্দ্রে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। আমি তাদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছি। তারা আমার কাছে জানতে চেয়েছে পরীক্ষায় যেমন কড়াকড়ি হয়েছে উত্তরপত্র মূল্যায়নেও এমন কড়াকড়ি হবে কি না। তখন আমি বলেছি শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ণে কড়াকড়ি থাকে না।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেছেন, বরিশাল বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে।

বিষয় :বরিশাল