সাতক্ষীরায় বসতবাড়িতে পাওয়া গেল সীমান্তের পিলার, আটক ৪
এশিয়া পোস্ট নিউজ, সাতক্ষীরা

সাতক্ষীরায় তালা উপজেলায় বসতবাড়িতে সীমান্তের একটি পিলার পাওয়া গেছে। এ সময় চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) রাত ১০ টার দিকে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ সানার বাড়ি থেকে এই পিলার উদ্ধার করা হয়।
আটক ভোলানাথ সানা কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে এবং অন্য তিন জনের একজন খুলনার বটিয়াঘাটার বাসিন্দা ও অন্য দুই জন খুলনায় পাইকগাছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলানাথ সানার বসতবাড়ির পাশে একটা মাটির ঘরে এই পিলার মাটিতে বসানো ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাই কলাগাছিতে সীমান্ত পিলার বেচাকেনা চলছে। অভিযান চালিয়ে তাদের পিলারসহ আটক করি।
.png)


-a6e156.jpg)

-83043b.jpg)

