Advertisement

মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল

এশিয়া পোস্ট ডেস্ক
মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচে প্রার্থীদের নিকট ১৪ জুলাই আবেদনপত্র আহ্বান করেছে।

ছয় মাস মেয়াদি এ ইন্টার্নশিপ প্রোগ্রামে মাসিক ১০,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)

মাসিক ভাতা: ১০,০০০ টাকা

ইন্টার্নশিপের মেয়াদ: ৬ মাস

  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং/নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অথবা

  • জ্বালানি/বিদ্যুৎ–সংক্রান্ত গবেষণাকাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ভূতত্ত্ব/পদার্থ/ফলিত পদার্থ/রসায়ন/ফলিত রসায়নে স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্ণিত পরীক্ষায় অবর্তীর্ণ হতে হবে

আবেদন যেভাবে: আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।