১৭ বছরে রাজনৈতিক দলগুলো যা পারেনি, ছাত্ররা তা করেছে: ইসহাক সরকার
এশিয়া পোস্ট প্রতিবেদক

বিগত ১৭ বছরে রাজনৈতিক দলগুলো যে লক্ষ্য অর্জন করতে পারেনি, ছাত্ররা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার।
এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ইসহাক সরকার বলেন, এই ছাত্রদের কারণেই নতুন করে আবার জীবন ফিরে পেয়েছি এবং কারামুক্তি পেয়েছি। আমার বিরুদ্ধে ৩৬৬টি মামলা ছিল।
তিনি জানান, এর মধ্যে পাঁচটি মামলায় তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই আন্দোলনের কারণেই তাকে ফাঁসিকাষ্ঠে ঝুলতে হয়নি।
এনসিপির এই নেতা বলেন, এনসিপির ছাত্রনেতারা জীবনের মায়া ত্যাগ করে ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন। এই ছাত্রনেতারা যোগ্য ও মেধাবী। তাদের মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন সম্ভব।




