
বাবার পাশে একই বিছানায় ঘুমিয়েছিল ৫ বছরের শিশু তুহিন মিয়া। কে জানত এটাই তার জীবনের শেষ ঘুম, বাবার হাতেই প্রাণ যাবে তার। মধ্যরাতে ছেলে তুহিনকে কোলে করে ঘরের বাইরে নিয়ে যান বাবা আব্দুল বাছির। এরপর নিজের ভাই নাছির ও ভাইপো শাহরিয়ারের সঙ্গে মিলে ছেলে তুহিনকে জবাই করেন বাছির। জবাই করেই থেমে থাকেননি, হত্যার

ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়া পাড়ি দিয়েছিলেন সুনামগঞ্জের দিরাইয়ের দুই যুবক। সাগরপথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার কথা ছিল তাদের। কিন্তু যাত্রার পর কেটে গেছে সাত মাস, পরিবারের সঙ্গে নেই কোনো যোগাযোগ, মেলেনি তাদের সন্ধানও। ছেলেদের খোঁজে একের পর এক দ্বারে ঘুরেও কোনো উত্তর পাননি স্বজনরা। এর মধ্যে দীর্ঘদিন আশ্ব

বোরো ফসলের ভান্ডারখ্যাত হাওরের জেলা সুনামগঞ্জ। এ জেলায় প্রতিবছর সোয়া দুই লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়। প্রায় ১৪ লাখ টন বোরো ধান উৎপাদন হয় প্রতিবছর। গত বোরো মৌসুমে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় বেশ কিছু জমির ধান তলিয়ে নষ্ট হয়েছিল। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বোরো মৌসুমে ১২ লাখ ৯৮ হাজার ৪০০ টন

হাসপাতালের যে অবস্থা হয়েছে, দেখলে মনে হয় এটা যেন ইজতেমার মাঠ। বেডের ওপরে-নিচে, বারান্দায়, সিঁড়ির সামনে—এমন কোনো জায়গা নেই, যেখানে রোগী নেই। তাই আমি আমার ছেলেকে চার দিন ধরে বাসা থেকে এনে এনে চিকিৎসা নিচ্ছি। এছাড়া আর কোনো উপায় নেই। এখানে থাকলে রোগ আরও বাড়বে। অতিরিক্ত রোগীর চাপে সুনামগঞ্জ সদর হাসপাতাল

সুনামগঞ্জের ছাতক থেকে সিলেট পর্যন্ত রেলপথটি ছিল ঐতিহাসিক যোগাযোগব্যবস্থার অংশ। ১৯৫৪ সালে সিলেট থেকে ছাতক বাজার পর্যন্ত এই রেলপথ নির্মাণ করা হয়। এই রেলপথ দিয়ে ছাতক থেকে চুনাপাথরসহ বিভিন্ন পণ্য সারা দেশে পাঠানো হতো। পাশাপাশি সুনামগঞ্জের মানুষ সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করতেন। ২০২২ সালের শতা

বিদ্যালয়ে শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৩২ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ পদ আছে ৫ জনের, কিন্তু তিন বছর ধরে আমরা মাত্র দুজন শিক্ষক পাঠদান চালাচ্ছি। ২০১৫ সাল থেকেই প্রধান শিক্ষকের পদটি শূন্য। শিক্ষক সংকট থাকায় নানান সমস্যা হলেও আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি। সহকারী শিক্ষক হলেও একাডেমিক কার্য

সাধারণত যে কোনো সড়ক প্রশস্ত করার সময় বিদ্যুতের খুঁটি কিংবা অন্যান্য স্থাপনা সরিয়েই কাজ করা হয়। তবে সুনামগঞ্জ পৌরশহরের প্রধান সড়ক ‘ডি এস রোড’-এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই এটি দ্বিগুণ প্রশস্ত করা হয়েছে। ফলে খুঁটির কারণে এই সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা।

শিল্পকারখানা না থাকলেও প্রান্তিক জেলা সুনামগঞ্জে গত কয়েক দিন ধরে বিদ্যুতের চরম লোডশেডিং চলছে। দিনের অর্ধেক সময়ই বিদ্যুৎ পাচ্ছেন না শহর ও গ্রামের মানুষ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সব শ্রেণির গ্রাহক। দিরাই পৌর শহরের মাদানী মহল্লার বাসিন্দা পাবেল হাসান বলেন, দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না বললেই

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে সরকারি উন্নয়ন বরাদ্দ বণ্টন ও দলের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য নাছির চৌধুরী ও তার ছোট ভাই মাসুক চৌধুরীর দ্বন্দ্ব এখন তুঙ্গে। দুই পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, একের পর এক দলীয় কর্মসূচি থেকে একে অপরকে বর্জন এবং জেলা ও কেন্দ্রে অব্যাহতি-বহিষ্কা

মাত্র ৪০০ টাকা দিলেই মিলছে চুক্তি! সেই চুক্তির ওপর ভর করে দেশের দ্বিতীয় রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে রাতের অন্ধকারে দেদারসে চলছে অবৈধ মাছ শিকার। দেশের এই অন্যতম প্রধান ‘মাদার ফিশারিজ’ বা দেশি মাছের প্রজননক্ষেত্রে এমন কাণ্ড শুনতে অবিশ্বাস্য হলেও, নিরাপত্তার দায়িত্বে থাকা এক

পাঠদান শুরুর পাঁচ বছরেও জনবল ও অবকাঠামোগত পূর্ণাঙ্গ রূপ পায়নি সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান চলার মধ্যে স্থায়ী হাসপাতাল ভবন নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতে গত বছর আন্দোলনে নেমেছিলেন তারা। কোনো ধরনের সমাধান না পেয়ে দ্বিতীয় দফায় শ্রেণিকক্ষ ছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলা গ্যাসফিল্ড বিস্ফোরণের ২০ বছর পূর্ণ হয়েছে আজ ২৪ জুন। কানাডার কোম্পানি নাইকো কর্তৃক কূপ খননের সময় ২০০৫ সালের আজকের এই দিনে গভীর রাতে দ্বিতীয় দফায় টেংরাটিলা গ্যাসফিল্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

মাথায় সাদা পাগড়ি, হাতে লোহার রড। বসবাস গ্রামের শতবর্ষী কবরস্থান এলাকার জঙ্গলে। নিজেকে ‘স্বপ্নে আদিষ্ট পীর’ পরিচয় দেওয়া এই ব্যক্তি আসলে একটি হত্যা মামলার প্রধান আসামি। নাম গয়াছ মিয়া। প্রায় দুই বছর কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার একটি কবরস্থানে আস্তানা গ

‘ঝড় উঠেছে চায়ের কাপে, গাইছে ফিফা বিশ্বকাপে, মিতুর ছেলে সঞ্জয়, বাংলাদেশের বিশ্বজয়’–কথাগুলো প্রখ্যাত প্রচ্ছদ শিল্পী ও সাহিত্যিক ধ্রুব এষের। এসব পঙক্তি লিখে ফেসবুকে পোস্ট করেছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ঈশতিয়াক শামীম। শামীমের পোস্টে মন্তব্যে করে কবি রুবিনা ফেরদৌস লেইস লিখেন, ‘

সারাদেশের মতো সুনামগঞ্জেও হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। ঈদের পর আবারও রোগীর চাপ বেড়েছে। গত এপ্রিল ও মে মাসে জেলায় ১ হাজার ৪০০ এর বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে।