কুমিল্লায় ড্রেনে পড়ে শিশু মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লায় ড্রেনে পড়ে শিশু মৃত্যু
মানচিত্রে কুমিল্লা। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কুমিল্লা নগরীতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে খোলা ড্রেনে পড়ে স্মৃতি নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২২ জুন) কুমিল্লা নগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মায়ের সঙ্গে ফুটপাত দিয়ে যাওয়ার সময় স্মৃতি মায়ের হাত থেকে ছিটকে জলাবদ্ধ সড়কের একটি ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায়। স্থানীয়রা দেখে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর কিছুটা দূরে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

বিষয় :কুমিল্লা