Advertisement

সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ

এশিয়া পোস্ট ডেস্ক
সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরির সুযোগ
ছবি : সংগৃহীত

নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (এনডব্লিউপিজিসিএল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪ ও সিকিউরিটি অফিসার পদে ১ কর্মকর্তা নিয়োগদানের জন্য বাংলাদেশি প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করেছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: ৪টি

আবেদনের যোগ্যতা

  • ফিন্যান্স অথবা অ্যাকাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অথবা বিবিএম এমবিএ সম্পন্ন হতে হবে;
  • সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ ও ৪ স্কেলে ৩ থাকতে

পদের নাম: সিকিউরিটি অফিসার

পদসংখ্যা: ১টি

আবেদনের যোগ্যতা

  • যেকোনো বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে
  • সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.৫০ ও ৪ স্কেলে ৩ থাকতে হবে

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (২১ মে ২০২৬ তারিখে)

বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন

অন্যান্য সুযোগ-সুবিধা: গ্র্যাচুইটি বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিট প্রদান করা হবে

আবেদন ফি: আবেদন ফি বাবদ ২০০ টাকা ক্যারিয়ার পোর্টালের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।