ইরানের আরও ৯০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র

এশিয়া পোস্ট ডেস্ক
ইরানের আরও ৯০ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র
ইরানের লক্ষ্যবস্তুতে বুধবার যুক্তরাষ্ট্রের হামলার ফুটেজ। ছবি: সংগৃহীত

ইরানের চালানে নতুন হামলায় দেশটির অন্তত ৯০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। গতকাল বুধবার মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূল ও হরমুজ প্রণালি থেকে ওমান উপসার পর্যন্ত বিশাল এলাকাজুড়ে এই হামলা চালানো হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে তারা ইরানের বিরুদ্ধে আরও এক দফা হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় প্রায় ৯০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণের স্থাপনা, নৌ-সক্ষমতা এবং সামরিক লজিস্টিক অবকাঠামো অন্তর্ভুক্ত।’

সেন্টকম আরও জানায়, এর আগের রাতে ইরানে সফলভাবে আক্রমণাত্মক অভিযান পরিচালনার ধারাবাহিকতায় এই সর্বশেষ হামলাগুলো চালানো হয়েছে। এর ঠিক একদিন আগেই মার্কিন বাহিনী ইরানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছিল।

এই আগ্রাসনের পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের কাতার ও বাহরাইনে থাকা মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট ও স্থাপনার অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। তেহরানের পক্ষ থেকে বলা হয় যে, সম্প্রতি হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তি যুক্তরাষ্ট্র লঙ্ঘন করেছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ। তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়। একইসঙ্গে তিনি ইরানি নেতৃত্বকে ‘দুষ্ট লোক’ ও ‘অসুস্থ’ বলেও আখ্যায়িত করেন।

সূত্র: আলজাজিরা