ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৬৮

এশিয়া পোস্ট ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি ৬৮
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু নেই। তবে একই সময়ে ৬৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে একজন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ১০ জন, বরিশালে বিভাগে দুজন রয়েছেন।

চলতি বছরে এ যাবত মোট সাত হাজার ১৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৪৯ জন। চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত মোট সাত হাজার ৮১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।