নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া
এশিয়া পোস্ট ডেস্ক

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘এটিএম অপারেশনস অফিসার’ পদে কর্মী নিয়োগে ৮ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ জুলাই থেকেই শুরু হয়েছে এবং চলবে ২৩ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: এটিএম অপারেশনস অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
কর্মক্ষেত্র: অফিসে
আবেদনের যোগ্যতা
- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে
- এটিএম কার্যক্রম, বিকল্প পরিষেবা মাধ্যম, পেমেন্ট কার্যক্রম, ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম বা সংশ্লিষ্ট ব্যাংকিং কাজে দক্ষতা থাকতে হবে
- ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।




