নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

এশিয়া পোস্ট প্রতিবেদক
নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকীর আলোচনা সভায় রিজভী। ছবি: এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা জানান।

বাজেট প্রসঙ্গে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জনগণের কষ্ট লাঘব করতেই জনবান্ধন বাজেট পাস করা হয়েছে।

তিনি বলেন, দলের না হলে হিন্দু ধর্মালম্বী মানুষও শেখ হাসিনার নিপিড়নের শিকার হয়েছে। চক্রান্ত করে কৃত্রিমভাবে ধর্মীয় বিভাজন তৈরি করা গেলেও বাস্তবে বাঙালিদের বিভাজন করা যায় না।

নির্বাচনে সমস্ত ষড়যন্ত্র মোকাবিলা করে হিন্দু ধর্মাবলম্বীরা জাতীয়তাবাদি শক্তিকে বিজয়ী করেছে উল্লেখ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।