কোনো লেখা নেই

উত্তরাঞ্চলের একসময়ের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত বগুড়ার কৃষিপ্রধান রূপ ধীরে ধীরে বদলে যাচ্ছে। বিস্তীর্ণ যে মাঠে একসময় ধান, আলু ও সবজিসহ নানা ফসলের আবাদ হতো, সেখানে এখন শহরের পরিধি বাড়ার পাশাপাশি গড়ে উঠছে নতুন নতুন আবাসন ও শিল্পপ্রতিষ্ঠান। কোথাও পুকুর খনন, কোথাও ইটভাটা, আবার কোথাও সড়ক ও অবকাঠামো

কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার মধ্যে ১৮৪টিই চলছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া। অর্থাৎ জেলার প্রায় ৯২ শতাংশ ইটভাটাই অনুমোদনহীন। অথচ পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করা এসব ভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না পরিবেশ অধিদপ্তরকে। এখন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চিমনি গুঁড়িয়ে দ

‘ভ্রমর কইয়ো গিয়া, শ্রীকৃষ্ণের বিচ্ছেদে...’ কিংবা ‘কারে দেখাব মনের দুঃখ গো’ এমন অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা বৈষ্ণব কবি রাধারমণ দত্ত পুরকায়স্থের ১১১তম প্রয়াণ দিবস আজ ১০ নভেম্বর। তার সৃষ্টি যুগ যুগ ধরে বাংলাভাষী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। অথচ এই সাধক কবির স্মৃতিবিজড়িত জন্মভিটা ও সমাধি মন্দির সংরক্

শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে থাকা নওগাঁর পত্নীতলা উপজেলার ঐতিহাসিক দিবর দীঘি আজ অবহেলা ও অব্যবস্থাপনার শিকার। সঠিক পরিচর্যা ও তদারকির অভাবে প্রাচীন এই নিদর্শনের সৌন্দর্য ম্লান হতে বসেছে। পত্নীতলা উপজেলার নওগাঁ-সাপাহার সড়কের উত্তর পাশে মাত্র দুই কিলোমিটার দূরে এই

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ কেডিসিপাড়া বস্তি এখন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও প্রশাসনের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। প্রায় চার দশক ধরে গড়ে ওঠা শান্তিপাড়া নামেও পরিচিত এই বস্তি বর্তমানে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শুধু তাই নয়,

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় উথলী-জাফরগঞ্জ সড়কের চার কিলোমিটার সংস্কারকাজ নির্ধারিত সময়েও শেষ হয়নি। সংস্কারের জন্য সড়কের কার্পেটিং তুলে ফেলে রাখা হয়েছে প্রায় আট মাস ধরে। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি মাত্র ১৬ শতাংশ। এর মধ্যে সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে হাঁটুপানি জমে সৃষ্টি হচ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়া। দীর্ঘদিনের শিক্ষাবঞ্চনা দূর করে স্থানীয় শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয় সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়। ২০২২ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্তও হয়। তবে প্রতিষ্ঠার প্রায় এক দশক পেরিয়ে গেলেও কাটেনি বিদ্যালয়টির অবকাঠামোগত সং

১২ বছর আগে নির্মাণ করা হয় ভবন, ৯ বছর পর উদ্বোধন। এরপর চিকিৎসাসেবা চালু হয়েছিল মাত্র ১৫ দিন। তারপর থেকে বন্ধ রয়েছে হবিগঞ্জের বাহুবল ট্রমা সেন্টার। সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দিয়ে প্রাণহানি কমানোর লক্ষ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নির্মাণ করা হয়েছিল ১০ শয্যার এই ট্রমা সেন্টার। তিনতলা

পরিবেশবান্ধব কারখানার দাবি করলেও পঞ্চগড়ের বোদা উপজেলার ‘এএন্ডএ অটো ব্রিকস’ ইটভাটায় পুড়ছে কাঠ ও কাঠের গুঁড়া। কয়লার সংকটের অজুহাতে প্রতি রাতেই ট্রাকে করে আনা কাঠের খড়ি ও বিপুল পরিমাণ কাঠের গুঁড়া কয়লার সঙ্গে মিশিয়ে চুল্লিতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে হুমকির মুখে পড়ছে আশপাশের পরিবেশ, ফসলি জম

দৃশ্যমান কোনো পানিপ্রবাহ নেই, নেই খাল কিংবা ছড়া। সড়কের দুই পাশে বিস্তীর্ণ ফসলি জমি। তবু বিটুমিনের সড়ক কেটে নির্মাণ করা হচ্ছে কালভার্ট। অন্তত তিনটি স্থানে সড়ক কেটে ও মাটি খুঁড়ে কালভার্ট নির্মাণের এমন উদ্যোগে বিস্মিত স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, যেখানে পানিপ্রবাহের কোনো পথ নেই, সেখানে কালভার্ট নি

সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুতে সংযোগ সড়ক না থাকায় সেটি জনসাধারণের কোনো উপকারে আসছে না। বাধ্য হয়ে সেতুর এক পাশে বাঁশের মই বসিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। এতে শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না করা হল

কোন কৃষকের কতটুকু জমি, তার জন্য কী পরিমাণ সার বরাদ্দ, আগে তিনি কতটুকু নিয়েছেন এবং কোন ডিলারের কাছে কত সার মজুত রয়েছে এসব তথ্য জানতে এখন আর ঘুরতে হচ্ছে না দপ্তরে দপ্তরে। কৃষকের জাতীয় পরিচয়পত্র নম্বর দিয়ে অনুসন্ধান করলেই মিলছে প্রয়োজনীয় হিসাব। একই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ডিলারদের বরাদ্দ, মজুত ও সার ব

গ্রামের সড়কের পাশে সারি সারি বিদ্যুতের খুঁটি। খুঁটিতে ঝুলছে তার। বসতঘর, বাজারের দোকান, স্কুল ও মসজিদে বিদ্যুৎ সংযোগের জন্য করা হয়েছে ওয়্যারিং। অনেক বাড়ি ও দোকানে বসানো হয়েছে মিটারও। কিন্তু আট বছর পেরিয়ে গেলেও এসব খুঁটি দিয়ে মানুষের ঘরে পৌঁছায়নি বিদ্যুৎ। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন

টানা সড়ক অবরোধে স্থবির হয়ে পড়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক। পর্যটনের ভরা মৌসুমে অবরোধের কারণে বন্ধ রয়েছে পর্যটকদের যাতায়াত। দেখা দিয়েছে খাদ্যসংকটের আশঙ্কাও। এর প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাতেও। পর্যটকশূন্য হয়ে পড়েছে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র। কর্মহীন হয়ে পড়েছেন পরিবহনশ্রমিক, হোটে

স্তন ক্যানসার বলতেই সাধারণত নারীদের আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে। তবে এ রোগে আক্রান্ত হচ্ছেন পুরুষেরাও। বগুড়ায় গত এক বছরে স্তন ক্যানসারে আক্রান্ত সাতজন পুরুষের তথ্য পাওয়া গেছে। তাদের কারও ক্ষেত্রে রোগটি শনাক্ত হয়েছে প্রাথমিক পর্যায়ে, আবার কারও ক্ষেত্রে ধরা পড়েছে অনেক দেরিতে। চিকিৎসকেরা বলছেন, প

দিনাজপুরে ভোজনরসিকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে রান্না করা গরুর মাংস। প্রতি শুক্রবার জেলা সদরের বিভিন্ন মোড়ে বসছে বাবুর্চিদের অস্থায়ী দোকান। সেখানে ডেগভর্তি রান্না করা গরুর মাংস নিয়ে হাজির হচ্ছেন তারা। কাঁচা ও রান্না করা গরুর মাংসের দাম প্রায় একই হওয়ায় এসব দোকানে ভিড় করছেন ক্রেতারা। গরুর মাংসের
