ডিএসসিসি প্রশাসক/১ আগস্ট ঢাকা দিবস, লালবাগ কেল্লায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
১ আগস্ট ঢাকা দিবস, লালবাগ কেল্লায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা প্রতিষ্ঠার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী ‘ঢাকা উৎসব’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ১ আগস্ট শুরু হওয়া এ উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) ডিএসসিসির অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

তিনি জানান, ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘ঢাকা দিবস’ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান হবে লালবাগ কেল্লায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

ডিএসসিসি জানায়, উৎসব উপলক্ষে আহসান মঞ্জিলসহ পুরান ঢাকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা বর্ণাঢ্যভাবে সাজানো হবে। এ জন্য ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

আব্দুস সালাম বলেন, উৎসবের প্রথম দিন প্রধানমন্ত্রী আদি ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্টল পরিদর্শন করবেন। এছাড়া ‘ক্লিন ঢাকা’ ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম, ঘুড়ি উৎসব, নৌকাবাইচ এবং সাত দিনজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ডিএসসিসির প্রশাসক বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন নগরী ঢাকা ৪১৬ বছরের ইতিহাস বহন করছে। এ ঐতিহাসিক মাইলফলক উদযাপন করতেই ঢাকা উৎসবের আয়োজন করা হয়েছে।