মৃত হাতির শুঁড় ও পা কেটে নিল দুর্বৃত্তরা

রাঙাামাটির লংগদু উপজেলায় মারা যাওয়া একটি বন্যহাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শররিফুল ইসলাম।
তিনি জানান, উপজেলার ভাসান্যাদাম এলাকায় রোবার রাতের কোনো একসময় এ ঘটনা ঘটতে পারে।
চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছর বয়সি বন্যহাতিটি রোববার মারা যায়। হাতির মৃত্যুর পর স্ত্রী-সঙ্গী (হস্তী) সারাদিন পাশে অবস্থান করছিল।
রাঙামাটি উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা রফিকুজ্জামান শাহ বলেন, হাতিটির মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে দফনের পক্রিয়া শুরু করা হয়েছিল। কিন্তু স্ত্রী সঙ্গী পাশে অবস্থান নিয়ে বাধা দেওয়ায় বন বিভাগের লোকজন ফিরে আসেন।
তিনি বলেন, রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে প্রহরীরা সেখানে থাকতে পারেননি। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
রাঙামাটি বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা শররিফুল ইসলাম বলেন, রাতে নিরাপত্তার কথা বিবেচনা করে প্রহরী না থাকার সুযোগে দুর্বৃত্তরা এই অপকর্ম করেছে। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেব।




